জাতিসংঘ সচিবালয়
সচিবালয় জাতিসংঘের মুখ্য কার্যনির্বাহী সংস্থা; যা সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ এবং অন্যান্য অঙ্গসংস্থাগুলির দ্বারা নির্ধারিত জাতিসংঘের প্রশাসনিক কাজ সম্পাদন করে। এর প্রধান হলেন মহাসচিব, যিনি সামগ্রিক প্রশাসনিক নির্দেশনা প্রদান করেন। সচিবালয়ের প্রধান কাজগুলি হলো: বিভিন্ন বিষয়ে পটভূমির তথ্য সংগ্রহ এবং প্রস্তুত করা যাতে সরকারি প্রতিনিধিরা তথ্য অধ্যয়ন করতে পারে এবং সুপারিশ করতে পারে; জাতিসংঘের বিভিন্ন অঙ্গ দ্বারা গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়তা করা; আন্তর্জাতিক সম্মেলন আয়োজন; জাতিসংঘের অফিসিয়াল ভাষায় বক্তৃতা অনুবাদ এবং নথি বিতরণ করা; জাতিসংঘের কাজ সম্পর্কে জনগণকে অবহিত করা। জাতিসংঘের আদ্দিস আবাবা, ব্যাংকক, বৈরুত, জেনেভা, নাইরোবি, সান্তিয়াগো এবং ভিয়েনার পাশাপাশি সারা বিশ্বে অফিস রয়েছে।
- এটি জাতিসংঘের মুখ্য কার্যনির্বাহী সংস্থা এবং প্রধান প্রশাসনিক বিভাগ।
- একজন মহাসচিব, একজন উপসচিব, ১২ জন অধস্তন সচিব, ১২ জনের অধিক সহকারি সচিব রয়েছে।
- জাতিসংঘ সচিবালয়ের প্রধান কর্মকর্তা হচ্ছেন মহাসচিব। তিনি নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদ কর্তৃক পাঁচ বছরের জন্য নিযুক্ত হন।
- মহাসচিব নিয়োগ হয়: সাধারণ পরিষদে উন্মুক্ত সাক্ষাৎকারের মাধ্যমে [ পূর্বে হতো স্থায়ী ৫ সদস্যের- ক্লোসডোর প্রক্রিয়া ]
- মহাসচিব নিয়োগ দেয় - সাধারণ পরিষদ
- নিয়োগ অনুমোদন / সুপারিশ দেয় - নিরাপত্তা পরিষদ
Content added By