সমুদ্রের সৃষ্টি ও সমুদ্রতলের প্রসারণ

বিজ্ঞান অনুসন্ধানী পাঠ - বিজ্ঞান - সপ্তম শ্রেণি (মাধ্যমিক ২০২৪) - আর্কাইভ | NCTB BOOK

576

অতিমহাদেশ প্যাঞ্জিয়ার সময় পুরো পৃথিবীতে মহাসাগরও ছিল একটি, যার নাম ছিলো টেথিস সাগর (Tethis sea)। এই সাগর সৃষ্টি হতেও অনেক কোটি বছর সময় লেগেছে। মূলত নেবুলা থেকে পৃথিবী সৃষ্টির পর তাতে বহু বছর ধরে প্রচুর উল্কাপাত হয়, সেগুলোতে অবস্থিত পানি ছিল বর্তমান পৃথিবীর সাগরের পানির উৎস। এ ছাড়া পৃথিবীর গঠনের পর যে গ্যাসীয় পানি ভূত্বক থেকে পৃথিবীপৃষ্ঠে বেরিয়ে আসে তা-ও পৃথিবীর মহাসাগরের পানির উৎস।

আমরা আগে দেখেছি যে টেকটোনিক প্লেটের গতিশীলতা তিন ধরনের হতে পারে। যখন একটি প্লেট অপরটি থেকে দূরে সরে যেতে থাকে, তখন সেই ফাঁকা স্থানে নতুন মহাসাগরীয় প্লেট সৃষ্টি হতে থাকে। ফলে সমুদ্রতলের প্রসারণ হয়ে থাকে। এই কারণে বর্তমান দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা মহাদেশ একটি অপরটি থেকে অনেক দূরে সরে গেছে এবং মহাদেশ দুটির মাঝে সৃষ্টি হয়েছে আটলান্টিক মহাসাগর।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...