সম্পূর্ণ আহরণ: (৪.১.২)

এসএসসি(ভোকেশনাল) - শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK
237

এ পদ্ধতিতে খামারের পানি নিষ্কাশনের মাধ্যমে গেটে জাল পেতে ছোট-বড় সব রকম চিংড়ি ধরা হয়। চিংড়ি সম্পূর্ণভাবে ধরার জন্য ব্যাগ নেট, বেহুন্দি জাল, হাপা নেট প্রভৃতি ব্যবহার করা যেতে পারে। ঘেরের পানি সম্পূর্ণ নিষ্কাশনের পর স্কুপ নেট (scoop net) বা হাতের মাধ্যমেও চিংড়ি ধরা যেতে পারে।

সুবিধা

  • খামারে নতুন ফসলের জন্য পরিকল্পনা গ্রহণ করতে সুবিধা হয়।
  •  চিংড়ি ধরার কাজে শ্রম বিনিয়োগ কম লাগে।
  • ফসল পর্যায়ক্রম (crop rotation) করতে সুবিধা হয়।
  • একসাথে সমস্ত চিংড়ি বাজারজাত করা যায়।

অসুবিধা

  • অনেক চিংড়ি ছোট অবস্থায় থেকে যায় বা বড় হওয়ার সুযোগ পায় না।
  • খামারে মোট উৎপাদন কিছুটা কম হয়ে থাকে।
  • ছোট চিংড়ির বাজার চাহিদা কম হয়ে থাকে।
  • চিংড়ি ধরার কাজে বেশি বিনিয়োগের প্রয়োজন পড়ে।

চিত্র-৪.১: আহরণকৃত বাগদা চিংড়ি

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...