সালাতুত তাহাজ্জুদ (صَلُوةُ التَّهَجَّدِ) (পাঠ ৬)

ইবাদত - ইসলাম শিক্ষা - সপ্তম শ্রেণি | NCTB BOOK

285

'তাহাজ্জুদ' আরবি শব্দ। এর অর্থ রাত জাগা, ঘুম থেকে ওঠা। মধ্যরাতের পর ঘুম থেকে উঠে যে সালাত আদায় করতে হয়, তাকে তাহাজ্জুদের সালাত বলে। তাহাজ্জুদের সালাত আদায় করা সুন্নত। এর গুরুত্ব অপরিসীম। নবি করিম (স.) প্রতিনিয়ত এ সালাত আদায় করতেন এবং সাহাবিগণকেও আদায়ের জন্য উৎসাহিত করতেন। মহানবি (স.)-এর উপর তাহাজ্জুদ সালাত আদায়ের জন্য বিশেষ তাগিদ ছিল। মহান আল্লাহ বলেন,

وَمِنَ الَّيْلِ فَتَهَجَّدُ بِهِ نَافِلَةً لَّكَ ہے

অর্থ: "রাতের কিছু অংশে তাহাজ্জুদের সালাত আদায় করুন। এ সালাত আপনার জন্য অতিরিক্ত।" (সূরা বনি ইসরাইল, আয়াত ৭৯)
কোনো কারণে তাহাজ্জুদের সালাত ছুটে গেলে মহানবি (স.) দুপুরের আগেই কাযা করে নিতেন।

গুরুত্ব

গভীর রাতে আরামের ঘুম ত্যাগ করে বান্দা যখন আল্লাহর নৈকট্য ও রহমত পাওয়ার আশায় তাহাজ্জুদের সালাত আদায় করে, তখন আল্লাহ খুবই খুশি হন। তাহাজ্জুদ সালাতের মাধ্যমে বান্দার আধ্যাত্মিক উন্নতি সাধিত হয়। এ সালাত আদায়ে পুণ্যময় জীবনের পথ প্রশস্ত হয়। আল্লাহ তায়ালা এ সালাত আদায়কারীর গুণ বর্ণনা করতে গিয়ে বলেন,

'তারা শয্যা ত্যাগ করে, তাঁদের প্রতিপালককে আশায় ও ভয়ে ভয়ে ডাকে এবং তাঁদেরকে যে রিজিক দান করেছি তা হতে তারা ব্যয় করে। কেউই জানে না তাঁদের জন্যে নয়নাভিরাম কী লুক্কায়িত রাখা হয়েছে, তাঁদের কৃতকার্যের পুরস্কারস্বরূপ।' (সুরা আস-সাজদাহ: ১৬, ১৭)। তাহাজ্জুদ সালাতের গুরুত্ব সম্পর্কে মহানবি (স.) বলেন, 'ফরজ সালাতের পর সবচেয়ে উৎকৃষ্ট হলো তাহাজ্জুদের সালাত।' (মুসলিম)

প্রত্যেক মুমিনের উচিত তাহাজ্জুদের সালাত আদায়ে অভ্যস্ত হওয়া। তাহলেই আল্লাহ তার বান্দার উপর সন্তুষ্ট থাকবেন।

তাহাজ্জুদের সময় ও আদায়ের নিয়ম

রাতের শেষার্ধে তাহাজ্জুদের সালাত আদায় করা উত্তম। এ সালাত পড়া সুন্নত।

এ সালাত দুই রাকআত করে সুন্নত সালাতের নিয়মে আদায় করতে হয়। তাহাজ্জুদের সালাত আদায় করে কয়েকবার দরুন্দ পাঠ করা ভালো। এরপর বিতরের সালাত আদায় করা উত্তম।

দলগত কাজ: 'তাহাজ্জুদ সালাতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে।' এ নিয়ে শিক্ষার্থীরা দলে আলোচনা করবে।
Content added By
Promotion

Are you sure to start over?

Loading...