Summary
বিশ্ব ইতিহাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। বাংলাদেশ হলো তৃতীয় বিশ্বের মধ্যে প্রথম দেশ, যে সশস্ত্র মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জন করেছে। মুক্তিযুদ্ধ শুরুর পর থেকে ভারত বিভিন্নভাবে আমাদের সাহায্য করেছে। বিশেষ করে, ১৯৭১ সালের ২১শে নভেম্বর মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী 'যৌথ কমান্ড' গঠন করে।
পাকিস্তান ৩রা ডিসেম্বর ভারতকে আক্রমণ করলে যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পায়। ৬-১৬ই ডিসেম্বর পর্যন্ত ভারতীয় সেনা, নৌ, বিমানবাহিনী মুক্তিবাহিনীর সঙ্গে মিলিতভাবে যুদ্ধ করে। যৌথ বাহিনীর পরিকল্পিত আক্রমণের ফলে পাকিস্তানি বাহিনীর একটি নৈতিক পরাজয় ঘটে।
১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর, ঢাকার রেসকোর্স ময়দানে পাক বাহিনীর লে. জেনারেল নিয়াজি ৯৩ হাজার সৈন্যসহ আত্মসমর্পণ করেন। বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন এ. কে. খন্দকার। এই মহান স্বাধীনতা অর্জিত হয়েছে ত্রিশ লক্ষ শহিদের ত্যাগ ও মা-বোনের কষ্টের মাধ্যমে। এর ফলে, বাংলাদেশের স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে সগৌরবে স্থান তৈরি হয়েছে।
বিশ্ব ইতিহাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা । বাংলাদেশ হচ্ছে তৃতীয় বিশ্বের মধ্যে প্রথম দেশ, যে দেশ সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে । মুক্তিযুদ্ধের শুরু থেকেই ভারত আমাদের নানাভাবে সাহায্য-সহযোগিতা করেছে । বিশেষভাবে ১৯৭১ সালের ২১শে নভেম্বর মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী মিলে ‘যৌথ কমান্ড’ গঠন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা । পাকিস্তান ৩রা ডিসেম্বর ভারত আক্রমণ করলে যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পায় । ৬-১৬ই ডিসেম্বর মুক্তিবাহিনীর সঙ্গে ভারতের সেনা, নৌ, বিমানবাহিনীও পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয় ।
যৌথ বাহিনীর সুপরিকল্পিত আক্রমণে আনুষ্ঠানিক আত্মসমর্পণের পূর্বেই হানাদার পাকিস্তানি বাহিনীর নৈতিক পরাজয় ঘটে । অবশেষে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিকেল ৪টা ৩১ মিনিটে ঢাকার রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানের ইস্টার্ন কমান্ডের অধিনায়ক লে. জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি প্রায় ৯৩ হাজার সৈন্যসহ বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লে. জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করেন । বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন এ. কে. খন্দকার । ত্রিশ লক্ষ শহিদ, কয়েক লক্ষ মা-বোনের সীমাহীন কষ্ট, নিপীড়ন আর ত্যাগের বিনিময়ে এই মহান স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে । বিশ্বের মানচিত্রে সগৌরবে স্থান করে নিয়েছে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ।
Read more