আমাদের দেশের মুদ্রাব্যবস্থার তথা আর্থিক প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে এবং সরকারের ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ ব্যাংক। আর জনসাধারণের আমানত গ্রহণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ঋণ প্রদান করে মুনাফা লাভের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে বাণিজ্যিক ব্যাংকসমূহ। অন্যদিকে বিশেষ খাতের উন্নয়নের পাশাপাশি দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পরিচালিত হচ্ছে বিশেষায়িত ঋণদানকারী প্রতিষ্ঠানসমূহ ।
 - Class-9-10 Economics Final OPT (1)_page-0099_1671693566.jpg)
# বহুনির্বাচনী প্রশ্ন
আব্দুল গফুর একটি বিশেষায়িত ব্যাংক থেকে স্বল্পমেয়াদী ঋণ নিয়েছেন, যেটি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। তারই প্রতিবেশী গৃহিণী রহিমা বেগম ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত একটি বিশেষায়িত ব্যাংক থেকে জামানত ছাড়া ঋণ নিয়ে বাঁশ ও বেতের ঝুড়ি তৈরি করেন।
জরিনা বেগম এমন একটি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন যে ব্যাংকটি ১৪% সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত।
Read more