2024 সালের এসএসসি বাংলা ১ম পত্র যশোর বোর্ড CQ (সৃজনশীল) প্রশ্ন ব্যাংক ও সমাধান
বোর্ড পরীক্ষায় সৃজনশীল বা CQ (সৃজনশীল) অংশে পূর্ণ নম্বর পাওয়ার মূল শর্ত হলো উত্তরের মান এবং সঠিক উপস্থাপন। আপনি যদি 2024 সালের এসএসসি পরীক্ষার যশোর বোর্ড (Jessore Board) বোর্ডের বাংলা ১ম পত্র বিষয়ের স্ট্যান্ডার্ড এবং নির্ভুল সমাধান খুঁজে থাকেন, তবে স্যাট একাডেমি আপনাকে দিচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড উত্তরের এক বিশাল ভাণ্ডার।
শৈশবে সড়ক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে সাবিনা। বাবা-মা তাকে দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে ভর্তি করিয়ে দেন। পড়াশোনা করে সে আজ দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক। সে এখন সমাজের বোঝা নয়, সম্পদ।
পৌরসভা নির্বাচনে জয়লাভ করে পৌরমেয়র তাঁর প্রথম ভাষণে বলেন, "আমার বন্ধুগণ, এ জয় আমার নয়, আপনাদের। আজ থেকে এ পৌরসভার প্রতিটি মানুষের সুখ-দুঃখের ভাগীদার আমি। এখন থেকে সকলে মিলেমিশে এলাকার কল্যাণ ও উন্নয়নে কাজ করব। আপনারাই আমার শক্তি।"
অতীতে পয়লা বৈশাখ গ্রামের সাধারণ মানুষের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। এদিন তারা বাড়িঘর পরিষ্কার রাখত, ব্যবহার্য জিনিসপত্র ধোয়ামোছা করে সকালে গোছল সেরে পূত-পবিত্র হতো। এ দিনটিতে ভালো খাওয়া, ভালো থাকা ও ভালো পরতে পারাকে তারা ভবিষ্যতের জন্য মঙ্গলজনক মনে করতো। পরস্পরের বাড়িতে যাওয়া- আসা, শুভেচ্ছা বিনিময় ও নানারকম আনন্দ-উৎসবের আয়োজন করত।
চুকনগরের গণহত্যার বর্ণনা দিতে গিয়ে শিক্ষক সরদার মুহাম্মদ নূর আলি বলেন, "সে এক নারকীয় দৃশ্য। ভোলা যায় না। আমাদের এলাকায় প্রায় চার মাইলব্যাপী এই হত্যাযজ্ঞ চলে। কিছু লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়। দুর্গন্ধ এড়াতে কিছু লাশ মাটি চাপা দেওয়া হয়। এলাকার লোক দুইমাস পর্যন্ত নদীর মাছ খায়নি। ভয়ে লোকজন পাঁচ-ছয় মাস পর্যন্ত বাজারেও আসেনি।"
দুই বন্ধুর কথোপকথন-
১ম বন্ধু: জানিস বন্ধু, সমাজের সাথে তাল মেলাতে গেলে শুধু বাংলা বললেই চলে না। আমিতো ইংরেজি ভালো শিখিনি, তাই নিজের মতো করে বাংলা ইংরেজি মিলিয়ে কথা বলি, তবে ছেলেটিকে ভর্তি করেছি ইংলিশ মিডিয়াম স্কুলে।
২য় বন্ধু : সমাজের সাথে তাল মেলাতে আমি মাতৃভাষায় কথা বলতে লজ্জা পাই না, আমি গর্বিত বাংলা ভাষায় কথা বলি বলে। আমার সন্তানের ভাষাশিক্ষার ক্ষেত্রে বাংলা ভাষার অগ্রাধিকার দিয়েছি।
পরের কারণে মরণেও সুখ:
'সুখ' 'সুখ' করি কেঁদনা আর,
যতই কাঁদিবে, যতই ভাবিবে
ততই বাড়িবে হৃদয় ভার।
নয়ন সড়ক দুর্ঘটনায় আহত হলে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। একমাত্র ছেলে নয়নের এমন অবস্থায় মা দিশেহারা। তিনি নামাজ পড়ে ছেলের সুস্থতার জন্য আল্লাহর কাছে মোনাজাত করেন। রোজা মানত করেন, জানের বদলে জান হিসেবে গরু মানত করেন। অসুস্থ নয়নকে দেখতে নানারকম ফলমূল নিয়ে আত্মীয়-স্বজন হাসপাতালে ভীড় জমায়।
২৬ মার্চ সকালে ১৮ পাঞ্জাব রেজিমেন্ট পুরোনো ঢাকায় তাদের অপারেশন শুরু করল। এর অগ্রবর্তী বাহিনিটি যাকেই পালাতে দেখল তাকেই লক্ষ্য করে গুলি ছুঁড়ল। কয়েকটি জায়গায় বাঙালিদের সারি বেঁধে দাঁড় করিয়ে গুলি করে মারা হলো। অগ্রবর্তী দলের পেছনেই ছিল একটি ছোট দল, তাদের হাতে ছিল পেট্রোল। আশেপাশের বাড়িঘরে আগুন দিতে দিতে এগোতে লাগল দলের সৈন্যরা।
১৯৭১ সালের ৭ অক্টোবর গভীর রাতে মুক্তিযোদ্ধারা টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় পাকিস্তানি সেনাবাহিনির অবস্থানে আক্রমণ করলে, পাকিস্তানি সেনারা ঘাঁটিতে অবরুদ্ধ হয়ে পড়ে। এই সময় একদিন শহীদুল ইসলাম কাজের ছেলের ছদ্মবেশে পাকিস্তানি সেনাবাহিনির ঘাঁটিতে যান। তাদের বিভিন্ন ফাই-ফরমাশ খেটে আস্থা অর্জন করেন। পরে গ্রেনেডসহ ঘাঁটিতে প্রবেশ করে সেখানে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে নিরাপদে ফিরে আসেন।
রাফিন সংবাদপত্র খুলে প্রথমেই 'আজকের দিনটা কেমন যাবে' কলামটিতে চোখ না বুলিয়ে ঘর থেকে বের হন না। ঘর থেকে বেরোবার সময় অসাবধানতাবশত হোঁচট খেলে বা হাঁচি দিলে, খানিকটা সময় বসে তারপর বাড়ি থেকে বের হন।
দৃশ্যকল্প-১: চিরদিন কাহারও সমান নাহি যায়।
আজিকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়।।
দৃশ্যকল্প-২: বল কি তোমার ক্ষতি
জীবনের অথৈ নদী
পার হয় তোমাকে ধরে
দুর্বল মানুষ যদি
আপনার স্বপ্নের ক্যারিয়ার ও ভালো রেজাল্টের পথে স্যাট একাডেমি আপনার সার্বক্ষণিক সঙ্গী। ৬০ লক্ষ শিক্ষার্থীর এই পরিবারে যুক্ত হয়ে আজই আপনার প্রস্তুতিকে করুন আধুনিক এবং স্মার্ট।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?