2024 সালের এসএসসি বাংলা ১ম পত্র সিলেট বোর্ড CQ (সৃজনশীল) প্রশ্ন ব্যাংক ও সমাধান
বোর্ড পরীক্ষায় সৃজনশীল বা CQ (সৃজনশীল) অংশে পূর্ণ নম্বর পাওয়ার মূল শর্ত হলো উত্তরের মান এবং সঠিক উপস্থাপন। আপনি যদি 2024 সালের এসএসসি পরীক্ষার সিলেট বোর্ড (Sylhet Board) বোর্ডের বাংলা ১ম পত্র বিষয়ের স্ট্যান্ডার্ড এবং নির্ভুল সমাধান খুঁজে থাকেন, তবে স্যাট একাডেমি আপনাকে দিচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড উত্তরের এক বিশাল ভাণ্ডার।
প্রতিবন্ধীরা জীবনের স্বাভাবিক ধারায় অন্যদের মতো সমানতালে এগিয়ে যেতে পারে না। কিন্তু সঠিক মনোযোগ, সহযোগিতা ও সুযোগ-সুবিধা পেলে তারাও দুঃখের অন্ধকার ছেড়ে আলোকিত জীবনের অধিকারী হতে পারে। এমনকি হয়ে উঠতে পারে বিশ্বের শ্রেষ্ঠ ও বরেণ্য ব্যক্তিদের একজন। মহাকবি হোমার একজন দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন। ইলিয়াড, ওডেসি তাঁরই সৃষ্টি।
দশম শ্রেণির শিক্ষার্থী যোবায়েরের প্রবল ঝোঁক বই পড়ার প্রতি। পাঠ্যবইয়ের বাইরে কবিতা, উপন্যাস, সাইন্সফিকশন, গোয়েন্দা কাহিনী ইত্যাদি বিষয়ে তার বিস্তর আগ্রহ। তার বাবাও তাকে বই পড়তে ও বই কিনতে উৎসাহিত করেন। পড়ার আগ্রহ দেখে বাবা তাকে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরিতে ভর্তি করে দেন। একদিন সে বিশ্বসাহিত্য কেন্দ্রের লাইব্রেরির সদস্য হয়।
একদা রাতে হাজী মুহাম্মদ মুহসীন ঘুমাচ্ছিলেন। মাঝরাতে একটি শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি দেখলেন তার ঘরে একজন অপরিচিত লোক ঢুকেছে। মুহসীন বললেন, "কে তুমি? আমার ঘরে কেন প্রবেশ করেছ?" লোকটি সভয়ে বলল, "আমি তিন দিন ধরে কিছু খাইনি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই।" মুহসীনের দয়া হল। তিনি লোকটিকে কিছু টাকা দিয়ে বিদায় করলেন।
স্বাধীনতা তুমি,
মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি।
স্বাধীনতা তুমি
অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক।
স্বাধীনতা তুমি, বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর
শাণিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ।
রবকত, সালাম, জব্বার রফিক প্রমুখ ভাষাশহিদ। ১৯৫২ সালে মাতৃভাষাকে রাষ্ট্রভাষার দাবিতে তাঁরা রাজপথে মিছিল করে শহিদ হন। তাঁদের এই আত্মত্যাগের ফলে আমরা মাতৃভাষা বাংলার রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছি। তাঁদের এই আত্মদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে।
একমাত্র ছেলে করিম ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে তার মা রহিমা বেগম তাকে একটি নামকরা হাসপাতালে ভর্তি করান। অসুস্থ ছেলেকে নিয়ে দিশেহারা মা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। ছেলের সুস্থতার জন্য মা রোজা মানত করেন। উন্নত চিকিৎসার লক্ষ্যে তিনি ছেলেকে বিদেশে নিয়ে যাওয়ার কথা ভাবেন। অসুস্থ করিমকে দেখতে নানারকম ফলমূল নিয়ে আত্মীয়-স্বজন হাসপাতালে ভীড় জমায়।
এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে সস্থান;
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে।
চলে যেতে হবে আমাদের।
চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে
আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল,
এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাবো আমি-
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
৭ই মার্চ ভাষণ দিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই ভাষণে তিনি স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। মোস্তফা কামাল তখন চব্বিশ বছরের যুবক। বক্তাবন্ধুর ভাষণ শুনে তার বুক ফুলে ওঠে। এপ্রিল ১৯৭১। পাকিস্তানি হানাদার বাহিনী এগিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে। তাদের ঠেকানোর জন্য মোস্তফা কামালসহ মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছে দরুইন গ্রামে।
তুমি রক্ত-আগুন, বুলেট-বোমা
আর্তনাদ পেরিয়ে পাওয়া "স্বাধীনতা।"
"তুমি আমার লক্ষভাইয়ের রক্তের লাল বৃত্ত"!
সবুজ শাড়ির ঠিক মাঝখানে রক্তের পূর্ণ চাঁদ!
তুমি আমার গর্জে উঠা সোনালি সকাল....
জামাল সাহেব একজন নামকরা পীর। দেশের সারা অঞ্চলে তার মুরিদ আছে। পানি পড়া, তাবিজ দেয়া, জ্বিনের মাধ্যমে চিকিৎসা করেন তিনি। এভাবেই মুরিদদের কাছ থেকে অর্থকড়ি আয় করেন। পীরের একমাত্র ছেলে আরিফ এসব পছন্দ করে না। সে চায় লেখা-পড়া করে সে ডাক্তার হবে। মানুষের চিকিৎসাসহ নানা রকম সেবা করবে। পরিবারের সবাই চায় আরিফ তার বাবার পেশা চালিয়ে যাক।
শরীফ সাহেবের স্ত্রীর মৃত্যুর পর নিঃসঙ্গ জীবন যাপন করছেন, তিনি নিয়মিত নামাজ রোজাসহ দীর্ঘদিন মসজিদ ও এতিম খানায় সাহায্য করে আসছেন। প্রয়োজনে অসহায় মানুষের পাশে দাঁড়ান। শরীফ সাহেবের কার্যকলাপ দেখে মুগ্ধ হয়ে পিতৃহীন বালিকা রেশমা তাকে স্বেচ্ছায় বিয়ে করে সুখী হতে চায়।
আপনার স্বপ্নের ক্যারিয়ার ও ভালো রেজাল্টের পথে স্যাট একাডেমি আপনার সার্বক্ষণিক সঙ্গী। ৬০ লক্ষ শিক্ষার্থীর এই পরিবারে যুক্ত হয়ে আজই আপনার প্রস্তুতিকে করুন আধুনিক এবং স্মার্ট।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?