2025 সালের এসএসসি বাংলা ১ম পত্র ময়মনসিংহ বোর্ড CQ (সৃজনশীল) প্রশ্ন ব্যাংক ও সমাধান
বোর্ড পরীক্ষায় সৃজনশীল বা CQ (সৃজনশীল) অংশে পূর্ণ নম্বর পাওয়ার মূল শর্ত হলো উত্তরের মান এবং সঠিক উপস্থাপন। আপনি যদি 2025 সালের এসএসসি পরীক্ষার ময়মনসিংহ বোর্ড (Mymensingh Board) বোর্ডের বাংলা ১ম পত্র বিষয়ের স্ট্যান্ডার্ড এবং নির্ভুল সমাধান খুঁজে থাকেন, তবে স্যাট একাডেমি আপনাকে দিচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড উত্তরের এক বিশাল ভাণ্ডার।
ভবঘুরের ভাবতরঙ্গে আমিও যেন ভাসছি,
সেই পাহাড়ের উপর কোনও এক ছোট ঘরে বসছি।
রাতের ও দিনের সব মুহূর্ত মনে স্মরণ করছি,
সেই পাহাড়ে আমি যেন এখনো ঘুরে ফিরছি।
(i) সমুদ্রের জাহাজ যেমন নাবিকের নির্দেশনায় চলতে থাকে তেমনি দেশ ও সমাজের গতিপথ ঠিক করে দিতে পারেন শিক্ষক। তিনি মানুষের মনের পরিচর্যা করেন, মনের ভেতর শৃঙ্খলা তৈরি করেন। তিনি দেশপ্রেম ও বিচারবুদ্ধির উৎস।
(ii) মহারাজগঞ্জ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের পাশাপাশি লাইব্রেরিতে বই পড়ে আসছে। লাইব্রেরির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হঠাৎ করেই অসুস্থ থাকায় শিক্ষার্থীরা লাইব্রেরিতে গিয়ে বই পড়তে পারছে না। তারা বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের কাছে লাইব্রেরিতে পুনরায় বই পাঠের সুযোগের জন্য অনুরোধ করে। তিনি তাদের অনুরোধে সাড়া দিয়ে দ্রুত লাইব্রেরিতে বই পাঠের ব্যবস্থা করেন। ফলে, শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সুবাতাস বয়ে যায়।
(i) ছমির মিয়া একজন ভাগ চাষী। সে পরের জমিতে চাষাবাদ করে কোনোমতে চার জনের সংসার চালায়। সে সারাদিন চিন্তা করে কী করে সংসারের অভাব অনটন ঘুচানো যায়। তাই স্ত্রী ও মেয়েকে খেতের কাজে নিয়োজিত করে যাতে সংসারের দুঃখ-কষ্ট ঘোচে। এখন আর তাদের অর্ধাহারে, অনাহারে দিন কাটাতে হয় না।
(ii) সাজিদ ও শেফা ভাইবোন। সারাদিন দুজনের মধ্যে এটাসেটা নিয়ে দ্বন্দ্ব লেগেই থাকে। এজন্যে তাদের মা প্রায়ই বকাঝকা করে। কিন্তু তাতে তাদের কিছুই মনে হয় না। আবার তারা দুজন দুজনকে ছাড়া থাকতেও পারে না।
মুক্তিযুদ্ধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস থেকে মিলিটারিরা আজাদকে তুলে নিয়ে যায়। অমানবিক নির্যাতন চালিয়ে তারা তার পিতার সন্ধান চায়। ক্ষত-বিক্ষত হয়েও আজাদ নীরব থাকে। মনে পড়ে বাবার শেষ উপদেশ, "জীবনের চেয়ে দেশ অনেক বড়।" নিজেকে একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধার সন্তান মনে করায় তার গর্ব হয়।
(i) কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই,
আজ আর নেই!
কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই,
আজ আর নেই!
(ii) ঋতু বৈচিত্র্যের সুন্দর জন্মভূমি আমার
বিচিত্র রূপ তার; শস্য-শ্যামল খেত আমার
প্রিয় জন্মভূমি মা, তোমায় ভালোবাসি বেশুমার।
রেশমপুরের চেয়ারম্যান হাশেম আলি। একবার তার নির্বাচনি এলাকার অধিকাংশ মানুষ ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়। কিন্তু বানভাসি মানুষ একদিনও চেয়ারম্যান সাহেবের দেখা পেলেন না। কারণ তিনি নাকি ঢাকায় জরুরি কাজে ব্যস্ত আছেন। অসহায় লোকগুলো খোলা আকাশের নিচে বোবা চাউনি মেলে অর্ধাহারে-অনাহারে দিন কাটায়। বন্যা শেষে একদিন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেয়ারম্যানের বাগানবাড়ি তল্লাশি করে ত্রাণের টিন ও খাদ্যসামগ্রী উদ্ধার করে।
আমার একার সুখ, সুখ নহে ভাই,
সকলের সুখ, সখা, সুখ শুধু তাই।
আমার একার আলো সে যে অন্ধকার,
যদি না সবারে অংশ দিতে পাই।
-----------------------
-----------------------
সকলের সাথে বন্ধু সকলের সাথে,
যাইব কাহারে বল; ফেলিয়া পশ্চাতে।
একসাথে বাঁচি আর একসাথে মরি, এসো বন্ধু, এজীবন সুমধুর করি।
আপনার স্বপ্নের ক্যারিয়ার ও ভালো রেজাল্টের পথে স্যাট একাডেমি আপনার সার্বক্ষণিক সঙ্গী। ৬০ লক্ষ শিক্ষার্থীর এই পরিবারে যুক্ত হয়ে আজই আপনার প্রস্তুতিকে করুন আধুনিক এবং স্মার্ট।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?