
Thomas Gray (1716-1771)
(টমাস গ্রে)
১৭১৬ খ্রিষ্টাব্দের ২৬ ডিসেম্বর কর্নহিল নামক স্থানে টমাস গ্রে জন্ম গ্রহণ করেন। তার পিতা ফিলিপ গ্রে ছিলেন লন্ডন শহরের একজন খ্যাতিমান দলিল লেখক। গ্রের শৈশবকাল কেটেছে বিশাল একটি পরিবারে এতিম সন্তানের মতো। ছেলেবেলাটা তাঁর খুবই যন্ত্রণার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। কারণ তাঁর পিতা সর্বদা তার মায়ের প্রতি রূঢ় আচরণ করতেন।
১৭৬৮ সালে ক্যামব্রিজে সমকালীন ইতিহাসের অধ্যাপক নিযুক্ত হন। ১৭৭১ সালের ৩০ জুলাই এই মহান কবি লোকান্তরিত হন।
Brief History: He (1716-1771) was an English poet, letter-writer, histori-an. classical scholar and professor at Cambridge University.
গুরুত্বপূর্ণ তথ্য :
- তার বিখ্যাত দুটি কবিতা হলো “Elegy Written in a Country Churchyard” ও “Ode on the Death of a Favourite Cat.”
- অনেকে মনে করেন "Elegy Written in a Country Churchyard" এই কবিতাটিই Tomas Gray কে সাহিত্য জগতে অমর করেছে।
- "Elegy Written in a Country Churchyard" কবিতায় বিখ্যাত কয়েকজন ব্যক্তির নাম এসেছে। তারা হলেন Hampden, Milton, Cromwell. এছাড়াও দেবী Muse এর কথা আছে যিনি ছিলেন দেবতা Zeus এর কন্যা।
His well-known works:
- The Paths of Glory
- Celestial fire
- Far from the Madding Crowd (novel)
- Kindred spirit
- Elegy written in a country churchyard
"Full many a flower is born to blush unseen and waste its sweetness on the desert air" The line is from Gray's Elegy written in a country Churchyard."
Thomas Gray(Poet) Fr Elegy Written in Country Churchyard
মনে রাখার কৌশল :
EG লোড থেকে মনে রাখা যায়। E = Elegy আর G = Gray। তাই Thomas Gray এর বিখ্যাত Elegy হল = Elegy Written in Country Churchyard.
Ode on the Death of a Favourite Cat
কবিতার সারসংক্ষেপ:
কবি টমাস গ্রে তাঁর "Ode on the Death of a Favourite Cat Drowned in Tub of Glod Fishes" কবিতাটি রচনা করার অনুপ্রেরণা পেয়েছিলেন তাঁর বন্ধুর পোষা দুটো বিড়ালী থেকে। এ কবিতায় কবি রূপকের আবরণে সেলিমা নামের এই বিড়ালীর জলের পাত্রে রাখা সোনালি মাছের প্রতি লোভের দিকটি উন্মোচন করতে গিয়ে রমণী জাতির চাকচিক্যের প্রতি আকর্ষণের দিকটি তুলে ধরার প্রয়াস পেয়েছেন। বিড়ালী যেমন সোনালি মাছের লোভসামলাতে না পেরে শেষে পাত্রের পানিতে পড়ে গিয়ে প্রাণ হারায় তেমনি রমণীকূলও স্বর্ণ আর চাকচিক্যের লোভে আকৃষ্ট হয়ে অনেক ক্ষেত্রেই ভুল করে বসে। কবি সেই সব রমণীদের হুঁশিয়ার করে বলেছেন; তারা যেন প্রতারণার শিকার না হয় সস্তা চাকচিক্যে মোহে তারা যেন এই বিড়ালীর মতো ভুল পদক্ষেপ গ্রহণ না করে। বিড়ালীর মতোই রমণী প্রতারিত হলে তাকে কেউ রক্ষা করতে এগিয়ে আসবে না, নিজেরই ভুলের কারণে পতন ঘটবে তার। কবি রমণীকুলকে আরো সতর্ক করে বলেন, সব চকচকে জিনিসই স্বর্ণ নয় সেটা যতোই আকর্ষণ করুক না কেন। মোট কথা কবি এখানে রমণীরা যে সস্তা চাকচিক্যের ভুলে অনেক ক্ষেত্রে ভুল পদক্ষেপ গ্রহণ করে বিড়ালীর প্রতীকে সেটাই তুলে ধরার প্রয়াস পেয়েছেন।
Thomas Gray এর বিখ্যাত গ্রন্থ Elegy Written in a Country Churchyard এর সার সংক্ষেপে:
সারাংশ:
শোকগাথা হিসেবে 'এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড' ইংরেজি সাহিত্যে শ্রেষ্ঠতম। সহজসরল গ্রামীণ কৃষকদের জীবন বৃত্তান্ত তুলে ধরে কবি গ্রে এক সাধারণ জন গোষ্ঠীর জীবনকে করুণায়, মমতায়, সহানুভূতিতে সিক্ত করে অসাধারণ করেছেন। তারা সকলেই ছিল গ্রামীণ কৃষক; কঠিন কঠোর পরিশ্রমে বাঁধা ছিল তাদের জীবন। তারা সকলে আজ সরু কবরে শায়িত। তাদের জীবনে বহু সম্ভাবনা ছিল কিন্তু সে সম্ভাবনার দ্বার কখনো উন্মোচিত হয়নি। এসব গ্রামীণ মানুষেরা জীবনের জটিলতায় জড়ায়নি কখনো। অনাচারে জড়ায়নি, তোষামোদীতে জড়ায়নি, রাজদ্রোহে জড়ায়নি, সত্যের দ্বার উদ্ঘাটনে বাধা হয়নি, রক্তাক্ত যুদ্ধে লিপ্ত হয়নি অথচ ক্রমওয়েল বা মিল্টন হবার যোগ্যতা হয়তো তাদের মধ্যে কারও থাকতে পারত।
গ্রামীণ মানুষের জীবন চিত্রিত করতে গিয়ে কবি গ্রামের রূপও চিত্রিত করেছেন নিখুঁতভাবে। জীবন আজো সেখানে তেমনি প্রবহমান। মরণের ওপারে যারা, তারা আর কোনো দিন ফিরে আসবে না জীবনে। তাদের সমাধিতে নেই কোনো স্মারক স্তম্ভ, নেই কোনো বাণী। অভিজাতরা যেন এই দরিদ্রদের নিয়ে উপহাস না করেন। কবি বলেন, এদের জীবনে আড়ম্বর না থাকলেও মনুষ্যত্বের বিচারে তারাই খাঁটি মানুষ, তাদের সমাধিগুলো যত জীর্ণ, শীর্ণই হোক, যত দরিদ্রই হোক দেখতে।
গ্রামীণ এসব মানুষদের জীবন গাঁথা রচনা করে কবি নিজেকেও তাদের দলভুক্ত করেছেন। একদিন সবার অজান্তে জীবনের পরপারে চলে যাবেন কবিও, আজ যাদের জীবনের করুণ চিত্র তুলে ধরছেন, কবির জীবনের পরিণতিও হবে তেমনি করুণ। প্রত্যহ তাকে যে পথে আসতে যেতে দেখল না, পর দিন তার শবযাত্রা দেখল গির্জার পথে। যে কবি আনমনে পথ চলত, কখনো আপন মনে কথা বলত, একাকী সূর্যোদয়ে কী যেন খুঁজত সে কবিও মৃত্যুর পরপারে চলে গেল।
কবি গ্রে নিজেকে সাধারণ মানুষের সারিতে রেখেই যেন বেশি আনন্দিত। গ্রামীণ কৃষকেরা আর কবি গ্রে এক হয়ে গেলেন মরণে। কবি গ্রে'র শ্রেষ্ঠত্ব এখানেই, তিনি নিজেকে ভিন্নতর উচ্চতর পর্যায়ভুক্ত করেননি সাধারণের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন।
Read more