ড. প্রীতিকুমার ছিন্নমূল শিশুদের আচরণ, মূল্যবোধ, শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক বিকাশের লক্ষ্যে নিজ এলাকায় 'আপন ভুবন' নামে একটি সংগঠন গড়ে তোলেন। তিনি তার প্রতিষ্ঠানে কর্মী নিয়োগে বিশেষ কয়েকটি বিষয়ে পর্যাপ্ত জ্ঞান রয়েছে এমন কর্মী নির্বাচনের প্রতি গুরুত্ব প্রদান করে কর্মী নিয়োগ সম্পন্ন করেন। প্রতিষ্ঠানে প্রশিক্ষণ বিষয়ে তার কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'শিশুদের ভালোবাসতে হবে। প্রশিক্ষণের আচার-আচরণ এসব শিশু অনুসরণ করে, কখনো এদের শাস্তি দিতে নেই। এদের ভালো কাজে উদ্বুদ্ধ করতে হবে।' এ সংশ্লিষ্ট বিষয়ের ওপর জ্ঞান অর্জনে প্রশিক্ষণার্থীদের তিনি বিভিন্ন পরামর্শ প্রদান করেন। তার পরামর্শে কর্মীগণ উদ্বুদ্ধ হন এবং প্রতিষ্ঠানের স্বার্থে কাজ করেন এবং তারা এসব শিশুর বিভিন্নমুখী জটিলতায় পদক্ষেপ গ্রহণ করেন। আজ এসব শিশু এ সংগঠনে পরম আদরে বেড়ে উঠছে।
সমাজকাঠামোর মূল ভিত্তি হওয়ার কারণে সমাজবিজ্ঞানীরা 'সামাজিক ক্রিয়া-প্রতিক্রিয়া'কে অত্যধিক গুরুত্ব প্রদান করেন।
বেশিরভাগ সমাজতাত্ত্বিক মনে করেন, সামাজিক সম্পর্কসমূহ হলো সামাজিক ক্রিয়া-প্রতিক্রিয়া এবং সামাজিক মিথস্ক্রিয়ার মূল ভিত্তি।এর ওপর ভিত্তি করে সমাজকাঠামোর স্বরূপ নির্ণয় করা যায়। আর এজন্য সমাজবিজ্ঞানীরা 'সামাজিক ক্রিয়া-প্রতিক্রিয়া' ধারণাটিকে অধিক গুরুত্ব প্রদান করেন।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?