বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের ন্যায় বাংলাদেশ সরকার জনগণের কল্যাণের জন্য রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে সমগ্র দেশটাকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে শাসন পরিচালনা করছে। সরকার স্থানীয় পর্যায়ে জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা শাসন পরিচালনার ব্যবস্থা করছে।
কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্কের ভিত্তিতে স্থানীয় সরকারকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন- স্থানীয় সরকার বা স্থানীয় অপ্রতিনিধিত্বমূলক সরকার এবং স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার।
স্থানীয় সরকারকে প্রশাসনের এক একটি ইউনিট বলা হয়। এ ধরনের স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয় এবং তারা কেন্দ্রীয় সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করে মাত্র। যেমন- জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন প্রভৃতি। অপরদিকে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার পরিচালিত হয় স্থানীয় জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। এজন্য স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারকে জনসাধারণের প্রতিনিধিদের শাসনও বলা হয়। আইনের মাধ্যমে সৃষ্ট এ ধরনের সরকার তাদের কাজের জন্য জনসাধারণের কাছে দায়ী থাকেন এবং নির্দিষ্ট মেয়াদ শেষে নতুন করে। প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। যেমন- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন প্রভৃতি। স্থানীয় প্রশাসন আবার স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের সহযোগী হিসেবে কাজ করে।
রাষ্ট্রের শাসন ব্যবস্থার সুষ্ঠু পরিচালনার জন্য কেন্দ্রীয় প্রশাসনের পাশাপাশি স্থানীয় ও তৃণমূল পর্যায়ের সমস্যা সমাধানের জন্য স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে উঠে। বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণ রাষ্ট্রের শাসনকার্যে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পায় । তাই স্থানীয় শাসন গণতান্ত্রিক সরকার ব্যবস্থার অপরিহার্য অংশ। এ অধ্যায়ে আমরা স্থানীয় সরকার ব্যবস্থার গঠন, ক্ষমতা ও কাজ সম্পর্কে জানব ।
এ অধ্যায় পাঠের মাধ্যমে আমরা-
♦ বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার গঠন, ক্ষমতা ও কার্যাবলি বর্ণনা করতে পারব
♦ বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার বিভিন্ন স্তরের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করতে পারব
♦ নাগরিকতার বিকাশে স্থানীয় সরকারের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব
♦ নাগরিক সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে স্থানীয় সরকারের গুরুত্ব বর্ণনা করতে পারব ।
বর্তমানে বাংলাদেশে সিটি কর্পোরেশনের সংখ্যা কত?
(জ্ঞানমূলক)পাঠাগার স্থাপন পৌরসভার কোন ধরনের কাজ- ব্যাখ্যা কর ।
(অনুধাবন)জনাব রমিজ আলীর কাজগুলোর মূল উদ্দেশ্য কী? ব্যাখ্যা কর ।
(প্রয়োগ)অনুচ্ছেদে উল্লেখিত কাজগুলো কি জনাব রমিজ আলীর এলাকার উন্নয়নের জন্য যথেষ্ট? তোমার মতামত দাও ৷
(উচ্চতর দক্ষতা)১৯৯৭ সালে প্রণীত আইনে ইউনিয়ন পরিষদে কতটি নারী সদস্যপদ সৃষ্টি করা হয়েছে?
(জ্ঞানমূলক)নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর ।
(অনুধাবন)আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?