সম্প্রতি বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর বৃহত্তর সিলেট ও ময়মনসিংহের নদীবিধৌত এলাকার বালুতে বাণিজ্যিক ভিত্তিতে আহরণযোগ্য ইউরেনিয়ামের সন্ধান পেয়েছে। পারমাণবিক গবেষণা, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং অত্যাধুনিক সামরিক শিল্পে এটি একটি অপরিহার্য উপাদান। এলাকার জনগণ এ বিষয়ে তেমন উৎসাহী নয়। তাদের ধারণানুযায়ী এটি পুরোপুরিই সরকারের দায়িত্বভুক্ত বিষয়।
সমাজকর্ম উদ্দীপকে বর্ণিত এলাকার জনগণকে নিজস্ব সম্পদ ব্যবহারের ওপর গুরুত্ব দিতে শেখাবে। সেইসাথে স্বনির্ভরতা অর্জনের উপায় সৃষ্টির মাধ্যমে তাদের মনোভাব পরিবর্তনে সহায়তা করতে পারে।
সমস্যাগ্রস্ত মানুষের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান ও আর্থ-সামাজিক উন্নতির জন্য স্বনির্ভরতা অর্জন জরুরি। আর এ জন্য নিজস্ব সম্পদের সর্বোত্তম ব্যবহার করা আবশ্যক। কেননা, মানুষের চাহিদা অসীম হলেও সম্পদ সীমিত। আর এই সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে স্বনির্ভরতা অর্জনের একটি বিশেষ প্রক্রিয়া হিসেবে সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকের ঘটনার ক্ষেত্রে সমাজকর্ম নিজস্ব সম্পদ ব্যবহার করে উক্ত এলাকার মানুষকে স্বনির্ভর হতে সহায়তা করতে পারে। এতে তাদের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হবে।
উদ্দীপকে বলা হয়েছে, বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর বৃহত্তর সিলেট ও ময়মনসিংহের নদীবিধৌত এলাকার বালুতে বাণিজ্যিক ভিত্তিতে আহরণযোগ্য ইউরেনিয়ামের সন্ধান পেয়েছে। এ সম্পদ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, অত্যাধুনিক সমরাস্ত্র শিল্প ও চিকিৎসা বিজ্ঞানের জন্য অপরিহার্য উপাদান। তবে সম্পদটির যথাযথ ব্যবহার সম্পর্কে ধারণা না থাকায় ঐ এলাকার মানুষ এ বিষয়ে তেমন উৎসাহী নয়। তারা মনে করে এটি পুরোপুরি
সরকারের দায়িত্বভুক্ত বিষয়। কিন্তু এক্ষেত্রে নিজস্ব সম্পদ ব্যবহারের মাধ্যমে। স্বনির্ভরতা অর্জন করার সুযোগ আছে। মূল্যবান এ জাতীয় সম্পদ আহরণ কর্মসংস্থানের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। সমাজকর্মের পদ্ধতি ও কৌশল ব্যবহার করে স্থানীয় মানুষকে স্বনির্ভরতা অর্জনের ব্যাপারে ধারণা দিলে তাদের চিন্তাভাবনার পরিবর্তন হবে। তখন তারা বিষয়টি পুরোপুরি সরকারের দায়িত্বভুক্ত মনে না করে নিজেদেরকে এর সাথে সংশ্লিষ্ট করবে। তাই বলা যায়, সমাজকর্ম কোনো বিশেষ এলাকার মানুষকে নিজস্ব সম্পদ ব্যবহারের উপযোগিতা সম্পর্কে সচেতন করে তুলতে পারে। এর মাধ্যমে স্বনির্ভরতা অর্জনের ব্যাপারে তাদের মনোভাবেরও পরিবর্তন হবে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?