Academy

বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়। তাই, বারবার সেদিকে তাকানো প্রয়োজন। মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটাসোটা করে তোলাতেই বৃক্ষের কাজ সমাপ্তি নয়। তাকে ফুল ফোটাতে হয়, ফল ধরাতে হয়। নইলে তার জীবন অসম্পূর্ণ থেকে যাবে।

"উদ্দীপকটি 'একটি সুখী গাছের গল্প' 'গল্পের অন্তরালে প্রকাশিত সত্যেরই প্রতিচ্ছবি।" - তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও। (উচ্চতর দক্ষতা)

Created: 7 months ago | Updated: 2 months ago
Updated: 2 months ago
Ans :

"উদ্দীপকটি 'একটি সুখী গাছের গল্প' গল্পের অন্তরালে প্রকাশিত সত্যেরই প্রতিচ্ছবি।"- মন্তব্যটি যথার্থ।

যারা স্বার্থপর মানুষ তারা ভোগ করে সুখ পায়। আর ত্যাগী মানুষ সবসময় অন্যকে দান করে সুখ পায়। তারা কখনই নিজের সুখকে বড় করে দেখে না, অন্যের সুখই তার কাছে মুখ্য।

উদ্দীপকে বৃক্ষের নিজের বৃদ্ধির বিষয়টি মূলত তার নিজের স্বার্থের নয়। বরং সে নিজেকে তৈরি করে অন্যের জন্য। এখানে ত্যাগী মানুষের ইঙ্গিত বহন করা হয়েছে বৃক্ষের অন্তরালে। 'একটি সুখী গাছের গল্প' গল্পে যে আমগাছটির কথা বলা হয়েছে, তার অন্তরালেও ত্যাগী মানুষের কথা প্রকাশ করা হয়েছে। যারা কিনা শুধু দিতেই চায়, দিয়েই খুশি হয়। বিনিময়ে নিজেরা কিছু চায় না।

উদ্দীপকে গাছের অন্তরালে ত্যাগী মানুষের কথা বলা হয়েছে। গল্পে আমগাছটির মধ্য দিয়ে ত্যাগী ও উদার মানুষের কথা বলা হয়েছে। তাই বলা যায়, আলোচ্য মন্তব্যটি যথার্থ।

7 months ago

আনন্দপাঠ

📘 আনন্দপাঠ – ষষ্ঠ শ্রেণি | NCTB অনুমোদিত (২০২৫)

আপনি কি “আনন্দপাঠ ষষ্ঠ শ্রেণি” বা Class 6 Anondopath PDF (2025) খুঁজছেন?
SATT Academy–তে আপনি পাবেন ২০২৫ সালের NCTB অনুমোদিত আনন্দপাঠ বইয়ের অধ্যায়ভিত্তিক ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, লাইভ টেস্ট, ভিডিওসহ শেখা, এবং PDF ডাউনলোড সুবিধা – বেশিরভাগ কনটেন্ট বিনামূল্যে, তবে কিছু প্রিমিয়াম ফিচারে সামান্য ফি থাকতে পারে।


✅ এখানে যা পাবেন:

  • প্রতিটি গল্প ও কবিতার সহজ ভাষায় ব্যাখ্যা ও সারাংশ
  • গুরুত্বপূর্ণ প্রশ্ন–উত্তর, বোর্ড পরীক্ষার প্রস্তুতির উপযোগী
  • লাইভ টেস্ট/কুইজ – নিজেকে যাচাই করার সুযোগ
  • ভিডিও ব্যাখ্যা – শ্রবণ ও দর্শনের মাধ্যমে শেখা
  • PDF ও ইমেজ ডাউনলোড – অফলাইনে পড়ার জন্য
  • কমিউনিটি ব্যাখ্যা সংযোজনের সুযোগ – শিক্ষার্থীরা নিজের মতামত দিতে পারে

📥 সরকারি (NCTB) PDF ডাউনলোড লিংক:

🔗 আনন্দপাঠ – ষষ্ঠ শ্রেণি PDF ডাউনলোড (২০২৫) (সরকারি সোর্স – এক ক্লিকে সম্পূর্ণ বই পড়ুন বা সংরক্ষণ করুন)


👨‍👩‍👧‍👦 উপকারভোগীরা:

  • শিক্ষার্থী: গল্প-কবিতা বুঝে পড়া ও অনুশীলন আরও সহজ
  • শিক্ষক: ক্লাসে ব্যবহারযোগ্য অধ্যায়ভিত্তিক রিসোর্স
  • অভিভাবক: সন্তানের জন্য গাইড হিসেবে ব্যবহারযোগ্য
  • টিউটর/কোচিং: সাজানো প্রশ্ন-উত্তর ও ব্যাখ্যা একসাথে

⚙️ কীভাবে ব্যবহার করবেন:

  1. অধ্যায় নির্বাচন করুন
  2. প্রশ্ন–উত্তর ও ব্যাখ্যা পড়ুন বা ভিডিও দেখুন
  3. প্রয়োজনমতো PDF/ছবি ডাউনলোড করুন
  4. লাইভ টেস্টে অংশ নিয়ে প্রস্তুতি যাচাই করুন
  5. নিজের মতামত বা ব্যাখ্যা যোগ করুন কমিউনিটিতে

✨ কেন SATT Academy?

  • বেশিরভাগ কনটেন্ট একদম ফ্রি, কিছু ফিচারে সামান্য ফি
  • ২০২৫ সালের NCTB বই অনুযায়ী সাজানো অধ্যায়ভিত্তিক কনটেন্ট
  • ইন্টার‍্যাক্টিভ ফিচার: লাইভ টেস্ট, ভিডিও, ব্যাখ্যা, ডাউনলোড
  • কমিউনিটি সম্পাদিত ও শিশু-অনুকূল নির্ভুল তথ্য
  • মোবাইল-ফ্রেন্ডলি ডিজাইন – যেকোনো সময় পড়ার উপযোগী

🔍 সার্চ ফ্রেন্ডলি কীওয়ার্ড:

আনন্দপাঠ ষষ্ঠ শ্রেণি ২০২৫

Anondopath class 6 PDF NCTB 2025

Class 6 Bangla book explanation

আনন্দপাঠ প্রশ্ন উত্তর ষষ্ঠ শ্রেণি

Class 6 Bangla live test SATT Academy

Anondopath 2025 chapter-wise question


🚀 এখনই পড়া শুরু করুন!

SATT Academy–এর সাথে শুরু করুন আনন্দপাঠ শেখার আনন্দময় যাত্রা – ব্যাখ্যা, টেস্ট, ভিডিও ও PDF এক জায়গায়।

📚 SATT Academy – সহজে শেখা, মজায় শেখা, সবার জন্য।

Content added By

Related Question

View More

ছেলেটি গাছটির সব ঝরাপাতা দিয়ে মুকুট বানাত।

গাছটির সঙ্গে ছেলেটির অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

'একটি সুখীী গাছের গল্প' গল্পে একটি আমগাছ একটি ছোট ছেলেকে খুব ভালোবাসত। ছেলেটিও গাছটিকে খুব ভালোবাসত। ছেলেটি গাছের সব ঝরাপাতা দিয়ে মুকুট বানিয়ে বনের রাজা সাজত। কখনো-বা গাছটার কান্ড বেয়ে তরতর করে উপরে উঠে ডাল ধরে দোল খেত, আর আম খেত। মাঝে মাঝে তারা লুকোচুরিও খেলত। ছেলেটা কখনো ক্লান্ত হয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ত গাছের ছায়ায়।

মহত্ত্ব ও উদারতার দিক দিয়ে উদ্দীপকের আলোচ্য বৃক্ষ ও 'একটি সুখী গাছের গল্প' গল্পের আমগাছটি সাদৃশ্যপূর্ণ।

উদারতা সবসময় পৃথিবীতে বেঁচে থাকে। আর সংকীর্ণতা কখনই স্থান পায় না। পৃথিবী উদারতাকে গ্রহণ করে, সংকীর্ণতাকে বিলুপ্ত করে।

উদ্দীপকে বৃক্ষের অবদান ও ত্যাগের কথা বলা হয়েছে। বৃক্ষ মাটি থেকে রস টেনে নিজেকে পুষ্ট করে নিজের জন্য নয়। বরং অন্যকে দানেই তার তুষ্টি। 'একটি সুখী গাছের গল্প' গল্পে দেখা যায়, আমগাছটি নিজের ফল, কান্ড সবকিছু ছেলেটিকে দিয়ে দেয় এবং সুখ পায়। নিজের জন্য তার আর কিছুই থাকে না। তাই বলা যায়, মহত্ত্ব ও উদারতার দিক দিয়ে উদ্দীপকের আলোচ্য বৃক্ষ ও গল্পের আমগাছটির সাদৃশ্য রয়েছে।

ছেলেটি দ্বিতীয়বার গাছটির কাছে নিজের থাকার জায়গা অর্থাৎ আশ্রয় চেয়েছিল।

আমগাছটির সঙ্গে ছেলেটির খুব অন্তরঙ্গ সম্পর্ক ছিল। দুজন দুজনকে অনেক ভালোও বাসত। এমনকি ছেলেটির কোনো কিছু প্রয়োজন হলেই সে ছুটে চলে আসত গাছটির কাছে। এমনি করে ছেলেটি দ্বিতীয়বার এসে গাছটির কাছে তার থাকার জায়গা অর্থাৎ একটি বাড়ি চেয়েছিল। গাছটি ছেলেটির সেই ইচ্ছাও পূরণ করেছিল।

উদ্দীপকটি 'একটি সুখী গাছের গল্প' গল্পের আমগাছটির প্রতিনিধিত্ব করে।

সবকিছু নিজের ভোগের জন্য রাখার মধ্যে কোনো আনন্দ নেই। বরং নিজের সবকিছু অন্যের মাঝে উৎসর্গ করার মধ্যেই রয়েছে প্রকৃত সুখ।

উদ্দীপকে নিজের সুখের চেয়ে অন্যের সুখকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। শুধু নিজেকে নিয়ে সুখী হতে কেউ পৃথিবীতে আসে না।। সবাইকে নিয়ে সুখী হতে পারার মধ্যেই মূলত সুখ নিহিত। 'একটি সুখী গাছের গল্প' গল্পে আমগাছটি তার সর্বস্ব ছেলেটিকে দিয়ে সুখ খুঁজে পায়। শেষ পর্যন্ত তার নিজের আর কিছুই থাকে না। তাই বলা যায়, উদ্দীপকটি গল্পের আমগাছটির প্রতিনিধিত্ব করে।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...