জেসমিন এন্টারপ্রাইজের যন্ত্রপাতির মূল্য ৮০,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় ২০,০০০ টাকা। প্রতিষ্ঠানটির প্রতিটি পণ্যের বিক্রয়মূল্য ৫০০ টাকা এবং উৎপাদন খরচ ৪৫০ টাকা।
জেসমিন এন্টারপ্রাইজের সমচ্ছেদ বিন্দু (এককে) নির্ণয় :
এখানে
স্থায়ী ব্যয় = যন্ত্রপাতির মূল্য + সংস্থাপন ব্যয়
= ৮০,০০০ + ২০,০০০
= ১,০০,০০০ টাকা
এককপ্রতি বিক্রয়মূল্য = ৫০০ টাকা
এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় = ৪৫০ টাকা
আমরা জানি,
সমচ্ছেদ বিন্দু (একক)
= স্থায়ী ব্যয় /এককপ্রতি বিক্রয়মূল্য- এককপ্রতি পরিবর্তনশীল ব্যয়
= ২,০০০ একক
সুতরাং ২,০০০ একক পণ্য বিক্রয় করলে জেসমিন এন্টারপ্রাইজের লাভ বা ক্ষতি কোনোটিই হবে না।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?