১৭ অক্টোবর, ২০২৩
বরাবর
ব্যবস্থাপনা পরিচালক
প্রাণ-আরএফএল গ্রুপ লি মধ্য বাড্ডা, ঢাকা-১২১২।
বিষয়: অফিস সহকারী পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, গত ৫ অক্টোবর, ২০২২ তারিখে 'দৈনিক প্রথম আলো' পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম, আপনার প্রতিষ্ঠানে অফিস সহকারী পদে কিছুসংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমি আমার শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় তথ্যাদি আপনার সদয় বিবেচনার জন্য উপস্থাপন করছি
১. নাম: মো. রফিকুজ্জামান
২. পিতার নাম: মো. আবদুস সালাম
৩. মাতার নাম: আমিনা আক্তার
৪. বর্তমান ঠিকানা রোড-৬৬, সড়ক-৩, ব্লক-বি, বাড্ডা, ঢাকা-১২১২
৫. স্থায়ী ঠিকানা: গ্রাম: গণ্ডামারা; ডাকঘর: গণ্ডামারা; থানা: হাইমচর; জেলা: চাঁদপুর
৬. জন্ম তারিখ: ৩ মে, ১৯৯৩ খ্রি.
৭. জাতীয়তা: বাংলাদেশি (জন্মসূত্রে)
৮. ধর্ম: ইসলাম
৯. বৈবাহিক অবস্থা: অবিবাহিত
১০. শিক্ষাগত যোগ্যতা:
পরীক্ষার নম | পাশের সন | বিভাগ/ বিষয় | ফলাফল | শিক্ষা প্রতিষ্ঠানের নাম | বোর্ড/ বিশ্ববিদ্যালয় |
এসএসসি | ২০০৭ | মানবিক | A+ | …. মাধ্যমিক বিদ্যালয় | কুমিল্লা বোর্ড |
এইচএসসি | ২০০৯ | মানবিক | A+ | … মডেল কলেজ | কুমিল্লা বোর্ড |
বিএ (সম্মান) | ২০১৩ | বাংলা | ৩.০০ | সরকারি … কলেজ | জাতীয় বিশ্ববিদ্যালয় |
এমএ | ২০১৪ | বাংলা | ৩.০০ | সরকারি … কলেজ | জাতীয় বিশ্ববিদ্যালয় |
১১. অভিজ্ঞতা: বিপণন কর্মকর্তা হিসেবে তিন বছর কাজের অভিজ্ঞতা।
অতএব, বিনীত প্রার্থনা, উল্লিখিত তথ্যাদির ভিত্তিতে আপনার প্রতিষ্ঠানে আমাকে বিপণন কর্মকর্তা পদে নিয়োগ দেওয়ার জন্য আপনার সদয় দৃষ্টি কামনা করছি।
নিবেদক
মো. রফিকুজ্জামান
সংযুক্তি
১. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের অনুলিপি
২. জাতীয় পরিচয়পত্রের অনুলিপি
৩. অভিজ্ঞতার সনদের অনুলিপি
৪. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!