সাদিয়া অধিকাংশ সময় ভিডিও গেমস খেলে সময় কাটায়। সাদিয়ার মা বিষয়টি লক্ষ করলেন এবং ভাবলেন, দুই প্রজন্মের বিনোদনের পার্থক্যের বিষয়টি। অতঃপর সাদিয়ার মা তাকে বিনোদনের অংশ হিসেবে দেশের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখার পরামর্শ দিলেন। সে প্রথমে নওগাঁ জেলার বদলগাছি থানার অধীনস্ত একটি কীর্তি দেখে প্রাচীনকালের নানা দিক সম্পর্কে ধারণা লাভ করল।

Updated: 9 months ago
উত্তরঃ

বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজি।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
উত্তরঃ

পাল রাজাদের দুর্বলতার সুযোগে বিজয় সেন সিংহাসন দখল করে সেনরাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। 'তারপর পর্যায়ক্রমে বাংলার রাজা ছিলেন বল্লাল সেন ও লক্ষ্মণ সেন। কিন্তু ১২০৪ খ্রিস্টাব্দে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজির আক্রমণে সেন রাজত্বের অবসান ঘটে।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
উত্তরঃ

উদ্দীপকে সাদিয়া নওগাঁ জেলার বদলগাছি থানার অধীনস্ত পাহাড়পুরের স্থাপত্যকীর্তি দর্শনের মাধ্যমে প্রাচীনকালের বিনোদন সম্পর্কে জানতে পারবে।
প্রাচীন যুগে বাংলাদেশে বিনোদনের অংশ হিসেবে নাচ, গান, নাটক, মল্লযুদ্ধ, কুস্তি প্রভৃতি খেলার প্রচলন ছিল। পাহাড়পুর বৌদ্ধবিহারে নাটক মঞ্চস্থ হওয়ার প্রমাণ পাওয়া যায়। মন্দিরের সেবাদাসীদের সকলকেই নৃত্য-গীত-বাদ্যে পটিয়সী হতে হতো। পোড়ামাটির ফলকে কাঁসর, করতাল, ঢাক, বীণা, বাঁশি, মৃদঙ্গ প্রভৃতি বাদ্যযন্ত্র দেখা যায়। উদ্দীপকে সাদিয়ার মা তাকে বিনোদনের অংশ হিসেবে দেশের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখতে বলেন। সে প্রথমে নওগাঁ জেলার বদলগাছি থানার অধীনস্থ একটি কীর্তি দেখতে গেল। যা নওগা জেলার পাহাড়পুর স্থাপত্যকীর্তিকে নির্দেশ করে। এখানে প্রাচীন বিনোদনের নানা উপাদান রয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
উত্তরঃ

দেশের বিভিন্ন স্থান পরিদর্শনের মাধ্যমে সাদিয়া যেসব প্রাচীন স্থাপত্য সম্পর্কে ধারণা লাভ করবে, তার একটি তালিকা নিচে প্রস্তুত করা হলো-

  • নরসিংদীর উয়ারী-বটেশ্বরে ইট নির্মিত স্থাপত্য।
  • মহাস্থানগড়ে অবস্থিত পুন্ড্রনগরে ইট নির্মিত স্থাপত্য।
  • সম্রাট ধর্মপাল নির্মিত ৫০টি বৌদ্ধবিহার।
  • অষ্টম-নবম শতকে নির্মিত নওগাঁ জেলার সোমপুর মহাবিহার।
  • এটি পাহাড়পুর বৌদ্ধবিহার নামে পরিচিত।
  • কুমিল্লা জেলার ময়নামতির শালবন বিহার।
  • বিক্রমপুরে আবিষ্কৃত বিভিন্ন স্থাপত্য।

উদ্দীপকে সাদিয়ার মা তাকে বিনোদনের অংশ হিসেবে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখার পরামর্শ দেন। এক্ষেত্রে সাদিয়া উল্লিখিত প্রাচীন স্থাপত্য সম্পর্কে ধারণা লাভ করবে।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
143

বাংলাদেশের ইতিহাস

১৯৭১ সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হলেও বাংলার ইতিহাস অনেক প্রাচীন। প্রাচীন যুগ থেকে হিসেব করলে মৌর্য, শুঙ্গ, কুষাণ, গুপ্ত, পাল ও সেন শাসনের ধারাবাহিকতায় এসেছিল মধ্যযুগ। বখতিয়ার খলজির নদীয়া জয়ের পর বাংলায় প্রতিষ্ঠিত হয় মুসলিম শাসন। ইলিয়াসশাহী ও হোসেনশাহী বংশ বাংলায় গড়ে তোলে শক্তিশালী শাসন কাঠামো। এরপর পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর বাংলা ও ভারতবর্ষ চলে গিয়েছিল ইংরেজদের অধীনে। তাদের হাত থেকে মুক্তির পর বর্তমান বাংলাদেশের নাম হয়েছিল পূর্ব পাকিস্তান। দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে আমরা পেয়েছি আমাদের এই বাংলাদেশ।

এ অধ্যায় পাঠ শেষে আমরা-

  • বাংলায় মানব বসতির ধারা বর্ণনা করতে পারব
  • রাজনৈতিক ইতিহাসের যুগ বিভাজন করতে পারব;
  • প্রাচীন বাংলার আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় জীবন বর্ণনা করতে পারব;
  • মধ্যযুগে বাংলার রাজনৈতিক অবস্থা সম্পর্কে বর্ণনা করতে পারব:
  • ঔপনিবেশিক যুগে বাংলার রাজনৈতিক জীবন বর্ণনা করতে পারব।
  • দেশটির জন্মকথা, সংস্কৃতি, সভ্যতা, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারব;

Related Question

View All
উত্তরঃ

সাধারণ অর্থে টোল বলতে বোঝায় চতুষ্পাঠী, সংস্কৃত ব্যাকরণ ও শাস্ত্রাদি অধ্যয়নের পাঠশালা। প্রাচীন বাংলাদেশে হিন্দুদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে বলা হতো টোল। টোলের প্রধান পাঠ্য বিষয় ছিল হিন্দু ধর্মগ্রন্থ পাঠদান করা।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
1k
উত্তরঃ

তথ্য-১ এর মতো প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি কৃষি।
প্রাচীন যুগে বাংলাদেশের অর্থনীতি ছিল কৃষিনির্ভর। এ সময় কৃষিতে উদ্বৃত্ত ছিল। ধান ছিল প্রধান ফসল। প্রচুর আখও উৎপাদন হতো। আখ থেকে উৎপাদিত গুড় ও চিনির খ্যাতি ছিল। এই গুড় ও চিনি বিদেশে রপ্তানি হতো। তুলা, সরিষা ও পান চাষের জন্যও বাংলাদেশের খ্যাতি ছিল। নারিকেল, সুপারি, আম, কাঁঠাল, কলা, ডুমুর প্রভৃতি ফলের কথাও জানা যায়।

উদ্দীপকের তথ্য-১ এ প্রধান ফসল হিসেবে প্রচুর পরিমাণে ধান উৎপাদনের কথা বলা হয়েছে এবং রপ্তানিকৃত দ্রব্য হিসেবে চিংড়ি ও ব্যাঙের কথা বলা হয়েছে। উদ্দীপকের এসব তথ্যে বাংলাদেশের আধুনিক যুগের কৃষি খাতের তথ্য ফুটে উঠেছে; যা প্রাচীন বাংলাদেশের গৌরবময় কৃষি ক্ষেত্রের সাথে সংগতিপূর্ণ।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
382
উত্তরঃ

তথ্য-২ এ উল্লিখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূণ- উক্তিটির সাথে আমি একমত।
প্রাচীন বাংলাদেশের অর্থনীতি ছিল সমৃদ্ধ ও গৌরবময়। সে সময় বাংলাদেশের অর্থনীতি ছিল কৃষিনির্ভর। তখন কৃষিতে উদ্বৃত্ত ছিল। আখ থেকে উৎপাদিত চিনি ও গুড়ের বেশ খ্যাতি ছিল এবং এসব দ্রব্য বিদেশে রপ্তানি হতো। প্রাচীন যুগ থেকেই তাঁতিরা মিহি সুতি ও রেশমি কাপড় বুননে পারদর্শী ছিল। তাঁতিদের উৎপাদিত মসলিন কাপড় পৃথিবী বিখ্যাত ছিল এবং এসব কাপড় বিদেশে রপ্তানি হতো। কৃষিতে উদ্বৃত্ত হওয়ায় এবং শিল্পক্ষেত্রে উৎপাদন বাড়ায় ব্যবসা-বাণিজ্যে বিকাশ লাড় করে। ভারতবর্ষের বিভিন্ন বন্দর ছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়া ও ভূমধ্যসাগর অঞ্চলে যেত তৎকালীন বাংলাদেশের পণ্য।
উদ্দীপকের তথ্য-২ এ আকাশপথে আমেরিকায় তৈরি পোশাক রপ্তানির কথা বলা হয়েছে এবং পাটজাত দ্রব্যের বিশ্বব্যাপী প্রশংসিত হওয়ার কথা বলা হয়েছে। উদ্দীপকে উল্লিখিত এসব বিষয় প্রাচীন বাংলাদেশের বিভিন্ন দ্রব্য বিদেশে রপ্তানি ও তখনকার ব্যবসা-বাণিজ্য বিকাশের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, প্রশ্নে উল্লিখিত উক্তিটি যথার্থ।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
317
উত্তরঃ

মাৎস্যন্যায় হলো এমন এক রাজনৈতিক পরিস্থিতি, যেখানে শক্তিশালী দুর্বলকে শোষণ করে এবং আইনশৃঙ্খলা ভেঙে পড়ে।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
166
উত্তরঃ

সমতট অঞ্চল হলো বাংলাদেশে দক্ষিণ-পূর্ব অঞ্চলের একটি প্রাচীন জনপদ। এই অঞ্চলটি বর্তমানে কুমিল্লা এবং বিক্রমপুরের অন্তর্ভুক্ত ছিল। খড়গ, দেব, চন্দ্র এবং বর্ম রাজবংশ এই অঞ্চলে শাসন করতেন। এটি বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ এখানে ৩০টির মতো বৌদ্ধবিহারের কথা উল্লেখ করেছেন।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
768
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews