সামাজিক উন্নয়ন একটি অবিচ্ছিন্ন সামাজিক অগ্রগতির প্রক্রিয়া।
পরিভাষায় সামাজিক উন্নয়ন বলতে শিক্ষা, স্বাস্থ্য, জীবনযাত্রার মানের অবস্থান, মানব সম্পদের বিকাশ, জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস, আয়ুষ্কাল বৃদ্ধি, পরিবেশ প্রভৃতির পূর্ববস্থা থেকে অপেক্ষাকৃত উন্নততর অবস্থায় উন্নীত হওয়াকে বোঝায়। এ প্রসঙ্গে 'Encyclopedia of Social Work in India'-তে বলা হয়েছে- "সামাজিক উন্নয়ন একটি ব্যাপক ধারণা যা রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাঠামোগত পরিবর্তন নির্দেশ করে এবং সমাজ পরিবর্তনের ভূমিকা পালনের অংশ হিসেবে সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করে।” বস্তুত সামাজিক উন্নয়ন বলতে সমাজজীবনের আর্থ-সামাজিক উন্নয়নকে বোঝায়।
Related Question
View Allজ্ঞাতিসম্পর্ককে সামাজিক সংগঠনের মূল বিষয় বলা হয়।
নগর সমাজের মানুষেরা ধর্মকে একটি আনুষ্ঠানিক বিষয় বলে গণ্য করে।
বাংলাদেশ সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের স্বর্ণস্বরূপ মন্তব্যটি করেছিলেন প্রখ্যাত ফরাসি নৃবিজ্ঞানী ক্লদ লেভি স্ট্রস।
পঞ্চাশের দশকে ক্লদ লেডি স্ট্রসের নেতৃত্বে ইউনেস্কো বিশেষজ্ঞ মিশন বাংলাদেশে সমাজবিজ্ঞান ও সামাজিক নৃবিজ্ঞান পঠন- পাঠনের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রাম পরিদর্শন করেন। লেভি স্ট্রস সেখানকার বিভিন্ন উপজাতির আদিম স্বতন্ত্র জীবনধারা দেখে এতই বিস্মিত হন যে, তিনি বাংলাদেশকে সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের স্বর্ণস্বরূপ বলে মন্তব্য করেন।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!