দেশীয় নানা প্রজাতির মাছের বাস রক্তদহ বিলে। কিন্তু আজ তা বিলুপ্তির পথে। শিক্ষিত রবিন এই বিলকে অভয়াশ্রম ঘোষণার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেন। নির্বাহী অফিসার বলেন, আপনি জেলা পরিবেশ দফতরে আবেদন করেন। পরে রবিন পরিবেশ দফতরে আবেদন করেন। দফতরের কর্মকর্তা বলেন, যথানিয়মে তা ঘোষণা করা হবে। কিছু দিন পর রবিন আবার পরিবেশ দফতরে যান। এবার কর্মকর্তা বলেন, ঐ আবেদনে এলাকাবাসীর স্বাক্ষর লাগবে। রবিন এলাকাবাসীর স্বাক্ষর সংগ্রহ করে পুনরায় আবেদন করেন। পরবর্তীতে রবিন আবার দেখা করলে কর্মকর্তা বলেন, ফাইলটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং মন্ত্রণালয় থেকে ৮ ঘোষণা হবে। আপনি ঢাকায় খোঁজ নেন। রবিনের স্বপ্ন আজ ফ্যাকাশে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?