বিডি ফুডস প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী বাজারজাত করে। বাজারে বার্ষিক চাহিদা ১,২০,০০০ প্যাকেট এবং প্রতি প্যাকেটের ক্রয়মূল্য ২২ টাকা। ফরমায়েশপ্রতি ব্যয় ৮০ টাকা। বহন খরচ প্রতি একক ২ টাকা। ক্রয়াদেশ প্রদানের পর গুদামে পণ্য পৌঁছাতে ৪ দিন সময় লাগে। কোম্পানি তাৎক্ষণিক ক্রেতা চাহিদা মেটাতে ১,২০০ প্যাকেট পণ্য মজুদের সিদ্ধান্ত গ্রহণ করে। কোম্পানির মোট কার্য দিবস ৩০০ দিন। মজুদ ব্যবস্থাপক ২,০০০ প্যাকেট পণ্য মজুদ থাকা অবস্থায় পুনঃফরমায়েশ প্রদান করেন।
জামানতবিহীন ঋণের মধ্যে উল্লেখযোগ্য হলো ঋণ রেখা ও ঘূর্ণায়মান ঋণ। এদের মধ্যে পার্থক্য হলো (১) ঋণ রেখা হচ্ছে ব্যাংক ও ঋণগ্রহীতার মধ্যে স্বল্পমেয়াদি ঋণের এমন এক ধরনের চুক্তি যার মাধ্যমে ঋণগ্রহীতাকে একটি নির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট পরিমাণ ঋণ প্রদান করা হয়। অপরদিকে ঘূর্ণায়মান ঋণচুক্তি হলো ঋণগ্রহীতা এবং ব্যাংকের মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি যার মাধ্যমে ব্যাংক তার ঋণগ্রহীতাকে একটি সর্বোচ্চ সীমা পর্যন্ত ঋণ প্রদান করে থাকে। (২) ঋণ রেখা অনুযায়ী সরবরাহকৃত ঋণের মেয়াদ সাধারণত ১ বছর হয়ে থাকে। অপরদিকে ঘূর্ণায়মান ঋণচুক্তি ১ বছর বা তার চেয়ে বেশি সময়ের জন্য হয়ে থাকে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?