Academy

চার-পাঁচজনের দল তৈরি করে এই পাঠের মধ্যে নতুন নতুন কী যন্ত্রপাতির নাম উল্লেখ করা হয়েছে তার তালিকা কর। দেখা যাক, কোন দল সবচেয়ে বেশি যন্ত্রের নাম লিখতে পারে।

Created: 8 months ago | Updated: 5 months ago
Updated: 5 months ago
Ans :

চার-পাঁচজন সহপাঠী নিয়ে আমি একটি দল তৈরি করলাম। এবার এ পাঠে যেসব নতুন নতুন যন্ত্রপাতির নাম উল্লেখ করা হয়েছে, সেগুলোর একটি তালিকা তৈরি করি। যন্ত্রপাতিগুলো হলো- রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন, কম্পিউটার, মাল্টিমিডিয়া প্রজেক্টর।

8 months ago

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি

এই অধ্যায় শেষে আমরা-

  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী তা বর্ণনা করতে পারব;
  • উপাত্ত আর তথ্যের মধ্যে পার্থক্য কী তা উদাহরণসহ বর্ণনা করতে পারব;
  • কোথায় কোথায় তথ্য ও প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে তা বর্ণনা করতে পারব;
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে পারব;
  • নিজের স্কুলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার নিয়ে একটা পোস্টার তৈরি করতে পারব
Content added By

Related Question

View More

এখানে কিছু যন্ত্রপাতির ব্যবহার উল্লেখ করা হলো-

১. মোবাইল ফোনে বিদেশ থেকে পাঠানো টাকা গ্রহণ করা।
২. মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেটে গিয়ে খবর পড়া।
৩. কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিয়ে নেট টু ফোন সুবিধার মাধ্যমে, অল্প খরচে বিদেশে কথা বলা।
৪. কম্পিউটার থেকে বা মোবাইল ফোন থেকে ই-মেইলের মাধ্যমে তাৎক্ষনিক পত্র প্রেরণ করা।
৫. টেলিভিশনে সর্বশেষ সংবাদ শোনা বা দেশি বিদেশী বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠান উপভোগ করা।
৬. রেডিওতে ট্রাফিক জ্যামের খবর শুনে জ্যাম এড়িয়ে চলাফেরা করা।
৭. গাড়িতে গ্লোবাল পজিশনিং সিস্টেম ব্যবহার করার মাধ্যমে যেকোন মুহূর্তে গাড়ি কোথায় আছে বের করা।

মানুষের কাজে আসে এমন কিছু প্রযুক্তির তালিকা এখানে দেয় হলো-

১. মোবাইল প্রযুক্তি।
২. কম্পিউটার প্রযুক্তি।
৩. বেতার প্রযুক্তি।
৪. টেলিভিশন প্রযুক্তি।
৫. জিপিএস প্রযুক্তি।

মানুষের জন্য ক্ষতিকারক হতে পারে এমন কিছু প্রযুক্তির তালিকা এখানে দেয়া হলো-

১. জমিতে কীটনাশক ব্যবহার করার প্রযুক্তি।
২. সাধারণ রিকশায় বা গাড়িতে মটর লাগানোর প্রযুক্তি।
৩. দীর্ঘক্ষণ কম্পিউটারে গেম খেলা।
৪. কেবলমাত্র কম্পিউটারের মাধ্যমে সকল রকমের সামাজিক যোগাযোগ করা।
৫. কম্পিউটারের জন্য ক্ষতিকর ভাইরাস প্রোগ্রাম তৈরি করা।

কম্পিউটার গেম খেলার পক্ষে যুক্তি নিচে দেয়া হলো-

১. অল্প জায়গায় বসে খেলা যায়।
২. ছেলে মেয়েরা খেলার প্রতি আকর্ষণ বোধ করে।
৩. শিক্ষনীয় গেম খেলে ভালো কিছু শেখা যায়।
৪. দীর্ঘ সময় খেলা যায়। দ্রুত ক্লান্তি বোধ করে না।
৫. আঘাত পাওয়া বা দুর্ঘটনার কিছু থাকে না।

কম্পিউটারে গেম খেলার বিপক্ষে যুক্তি নিচে দেয়া হলো :
অতিরিক্ত মাত্রায় গেম খেললে নিচের ক্ষতিগুলো হতে পারে-

১. চোখের ক্ষতি হতে পারে।
২. শারীরিক ক্ষতি হতে পারে।
৩. মানসিক ক্ষতি হতে পারে।
৪. লেখাপড়ার প্রতি মনোযোগ কমে যেতে পারে।
৫. ভালো গেমের মতো অনেক খারাপ গেমও আছে যেগুলো ছেলেমেয়েদের ক্ষতি করে।

আমাদের বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের যে সকল ক্ষেত্রে আইসিটি ব্যবহার করা যেতে পারে। তা নিচে উল্লেখ করা হল-

১. স্কুলের দৈনিক উপস্থিতি: ছাত্র-ছাত্রীদের দৈনিক উপস্থিতির হিসাব এবং অন্য সকলের উপস্থিতির হিসাব সরাসরি কম্পিউটারে সংরক্ষণ করা যেতে পারে।

২. পাঠ্যবিষয়ে মাল্টিমিডিয়ার প্রয়োগ: শিক্ষা প্রদানের সময় মাল্টিমিডিয়া ব্যবহার করে শিক্ষার ব্যবস্থ করলে শিক্ষর্থীরা আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করে।

৩. প্রশ্নপত্র ও পরীক্ষার রুটিন কম্পিউটারে প্রস্তুত: পরীক্ষার রুটিন ও প্রশ্নপত্র কম্পিউটারে কম্পোজ করে তৈরি করলে দেখতে অনেক সুন্দর ও গোছানো মনে হয়।

৪. ছাত্র-ছাত্রীদের পরীক্ষার রেজাল্ট ও প্রোগ্রেস রিপোর্ট প্রস্তুত: ছাত্র- ছাত্রীদের পরীক্ষার রেজাল্ট তৈরি ও প্রোগ্রেস রিপোর্ট ছাপানোর কাজ হাতে করলে অনেক সময় লাগে ও কাটা-ছেড়া হয়। কম্পিউটারে হলে সুন্দর ও কাটা-ছেড়া ছাড়া হয় ও দ্রুত করা হয়ে যায়।

৫. স্কুলের সকল আয়-ব্যয়ের হিসাব কম্পিউটারের মাধ্যমে সংরক্ষণ : স্কুলের সকল আয় ব্যয়ের হিসাব কম্পিউটারে সংরক্ষণ করলে প্রয়োজনের সময় দ্রুত পাওয়া যায়। ভুলভ্রান্তি হলে সহজে সংশোধন করা যায়।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...