মজুমদার গ্রুপের মালিক রিশিত কম্পিউটারস লি. এর কাছ থেকে জানুয়ারি মাসে কিছু কম্পিউটার ক্রয় করে। কম্পিউটার ক্রয়কালে মজুমদার গ্রুপের মালিক বিক্রেতাকে ডিসেম্বর মাসে মূল্য পরিশোধের প্রতিশ্রুতিপত্র প্রদান করে। কিন্তু জুন মাসেই রিশিত কম্পিউটার উত্ত প্রতিশ্রুতিপত্র ব্যাংকে ভাঙিয়ে নগদ অর্থ সংগ্রহ করে। ফলে দুটো প্রতিষ্ঠানেরই ব্যবসায়-বাণিজ্যের গতিশীলতা বজায় থাকে।
বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে। এ আমানতের কিছু অংশ গ্রাহকের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য হাতে রেখে বাকি অর্থ গ্রাহককে ঋণ দেয়। ব্যাংক গ্রাহককে সরাসরি ঋণ না দিয়ে গ্রাহকের হিসাবে ঋণের টাকা জমা করে দেয়। এভাবেই বাণিজ্যিক ব্যাংক ঋণ ও আমানত সৃষ্টি করে।
নাবিলের বাবা একজন চাকরিজীবী। মাসের শেষে বেতন পান ২০,০০০ টাকা। তিনি পারিবারিক ব্যয়ের জন্য কিছু টাকা নগদ রাখেন এবং কিছু টাকা ব্যাংকে আমানত রাখেন। কিছুদিন পর তিনি ঠিক করলেন মুরগির খামার দেবেন। এজন্য তিনি ব্যাংক থেকে ঋণ নিলেন। ব্যাংক তাকে ১০% সুদে ৩৬ মাসে পরিশোধ করার শর্তে এই ঋণ প্রদান করে। তাঁর আয়-ব্যয়, সঞ্চয় ও ঋণ সবই অর্থের মাধ্যমে হয়ে থাকে । অর্থ ও ঋণের ব্যবসা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে হয়ে থাকে। ব্যাংক জনগণের উদ্বৃত্ত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে ঋণগ্রহীতাকে ঋণ হিসেবে প্রদান করে। আমাদের দেশের কৃষি উন্নয়ন, শিল্পায়ন, আত্মকর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যে ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?