'আলো' আর্থিকভাবে সচ্ছল একটি ব্যাংক। ব্যাংকটি দীর্ঘমেয়াদি ঋণ প্রদান, প্রত্যয়পত্র ইস্যু, বৈদেশিক বাণিজ্যের দেনা-পাওনা নিষ্পত্তি, অবলেখন কার্যাবলি সম্পাদন করে থাকে। বর্তমানে ব্যাংকটি ব্যাংকিং জগতে আধিপত্য বিস্তার করার লক্ষ্যে অপেক্ষাকৃত স্বল্প মূলধনী 'শাপলা' ব্যাংক ও 'গোমতী' ব্যাংক দুটিকে তাদের নিয়ন্ত্রণযোগ্য শেয়ার ক্রয়ের প্রস্তাব দিলে ব্যাংকদ্বয় তা গ্রহণ না করে, বরং ব্যাংক দুইটি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একই ব্যবস্থাপনার অধীনে নিজেদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করে।
উদ্দীপকের 'শাপলা' ব্যাংক ও 'গোমতী' ব্যাংক চেইন ব্যাংক গঠনের সিদ্ধান্ত গ্রহণ করল যা যৌক্তিক।
চেইন ব্যাংকিং ব্যবস্থায় কয়েকটি সমজাতীয় ব্যাংক একত্রিত হয়ে যৌথভাবে ব্যাংকিং কাজ পরিচালনা করে। এ ব্যাংকিং এর মূল উদ্দেশ্য হলো পারস্পরিক উন্নতি সাধন করা। এক্ষেত্রে ব্যাংকগুলোর নিজস্ব সত্তা বজায় থাকে।
উদ্দীপকে 'আলো' অর্থিকভাবে সচ্ছল একটি ব্যাংক। ব্যাংকটি দীর্ঘমেয়াদি ঋণ প্রদান, প্রত্যয় পত্র ইস্যু, বৈদেশিক বাণিজ্যের দেনা-পাওনা নিষ্পত্তি, অবলেখন কার্যবলি সম্পাদন করে থাকে। ব্যাংকটি আধিপত্য বিস্তারের লক্ষ্যে স্বল্প মূলধনী 'শাপলা' ব্যাংক ও 'গোমতী' ব্যাংক দুইটিকে তাদের নিয়ন্ত্রণযোগ্য শেয়ার কেনার প্রস্তাব দেয়। কিন্তু ব্যাংক দুইটি সে প্রস্তাব গ্রহণ করে না। বরং ব্যাংক দুইটি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একই ব্যবস্থাপনার অধীনে নিজেদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ, তারা চেইন ব্যাংক গঠন করে।
'শাপলা' ও 'গোমতী' ব্যাংক 'আলো' ব্যাংকের প্রস্তাব মেনে নিলে তারা সাবসিডিয়ারি কোম্পানি হতো। এতে তাদের নিজস্ব স্বাধীন সত্তা থাকতো না। অপরদিকে, তারা নিজেরা মিলে যে চেইন ব্যাংক গঠন করে এতে তাদের স্বাধীন সত্তা বজায় থাকবে। একইসাথে তাদের উদ্দেশ্যও সফল হবে। তাই বলা যায়, উদ্দীপকের 'শাপলা' ও 'গোমতী' ব্যাংকের সিদ্ধান্ত যৌক্তিক।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?