শফিক ও রফিক দুই জনই সদ্য MBA পাস করেছেন। উভয়ের লক্ষ্য ভালো কোনো ব্যাংকে চাকরি করা। সে লক্ষ্যে শফিক একটি ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ পদে যোগদান করেন। যেটি শুধু দেশের শিল্পায়নে কাজ করে। অপরদিকে, রফিকও একটি ব্যাংকে যোগদান করেন। ব্যাংকটির মূল কাজ কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা।
উদ্দীপকে রফিকের ব্যাংকটি একটি কৃষি ব্যাংক।
দেশের কৃষি খাতের উন্নয়নের লক্ষ্যে কৃষকদের অর্থসংস্থানের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত। এটি একটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। এর কাজ হলো কৃষকদের কৃষি যন্ত্রপাতি, সার, বীজ প্রভৃতি কেনার প্রয়োজনীয় মূলধনের ব্যবস্থা করা। এ ব্যাংক কৃষি ও কৃষিজ শিল্পের উন্নয়নের স্বার্থে কাজ করে।
উদ্দীপকে শফিক ও রফিক দুই জনই সদ্য MBA পাস করেছেন। উভয়ের লক্ষ্য ভালো কোনো ব্যাংকে চাকরি করা। সে লক্ষ্যে শফিক একটি শিল্প ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ পদে যোগদান করেন। অপরদিকে রফিকও একটি ব্যাংকে যোগদান করেন। ব্যাংকটির মূল কাজ কৃষি খাতের উন্নয়নে ও কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা। কৃষি ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে কৃষি ব্যাংক কৃষকদের বিভিন্ন মেয়াদে ঋণ দেয়। এছাড়া প্রয়োজনে বিভিন্ন রকম পরামর্শদানের মাধ্যমে সহায়তা করে। বীজ ক্রয়, পানি সেচ, সার কেনা ইত্যাদি কাজে কৃষকদের অর্থসংস্থানের প্রয়োজনে পড়ে। এমতাবস্থায় তাদের প্রয়োজন অনুসারে বিভিন্ন মেয়াদে ঋণ দিয়ে সহায়তার কাজটি করে কৃষি ব্যাংক। সুতরাং, বৈশিষ্ট্যগত দিক বিবেচনায় বলা যায়, ব্যাংকিং কার্যক্রম শ্রেণীর ভিত্তিতে উদ্দীপকের রফিকের ব্যাংকটি কৃষি ব্যাংক।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?