সাওদা তার ছোট বোন সামিয়াকে খুব ভালোবাসে। সে প্রত্যেক দিন ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাসকে জীবন গঠনের গুরুত্বপূর্ণ হাতিয়ার বলে মনে করে। তাই সামিয়াকে খুব ছোট থেকেই ঘুম থেকে ওঠায়। সামিয়াও এখন প্রত্যেক দিন খুব ভোরে ঘুম থেকে জাগে। এতে সে পড়াশোনা ও দৈনন্দিন কাজের জন্য অধিক সময় পায়। সামিয়া এই অভ্যাসটি সারাজীবন নিজের মধ্যে ধরে রাখবে বলে সাওদাকে আশ্বাস দেয়
ভুলে যাওয়া মনে রাখার মতোই মস্তিষ্কের স্বাভাবিক ধর্ম। আমাদের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র প্রতিনিয়ত অসংখ্য অভিজ্ঞতা ও শিক্ষা গ্রহণ করে। কিন্তু আমরা এ সকল অভিজ্ঞতার মাত্র এক ভগ্নাংশ আমাদের মস্তিষ্কে ধারণ করতে পারি, আর বেশির ভাগ অভিজ্ঞতাই আমরা বিস্মৃত হই।
পূর্ব অভিজ্ঞতা বা শিক্ষণের পর বিষয়বস্তুকে প্রয়োজনবোধে পুনরুদ্রেক বা প্রত্যাভিজ্ঞা করতে না পারাকে বিস্মৃতি বলে। অর্থাৎ অতীত অভিজ্ঞতাকে যথাসম্ভব অবিকল পুনরুৎপাদন করতে না পারাকে বিস্মৃতি বলে। যতটুকু ভুলে গেছি বা বিস্মৃত হয়েছি, তা হলো যা শিখেছিলাম এবং যা মনে রাখতে পেরেছি তাদের বিয়োগফল। পরীক্ষণের ভাষায় বলতে গেলে, বিস্মৃতি = শিক্ষণ – স্মৃতি।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?