DNA এর গঠন ও কাজ

DNA:
যে সকল নিউক্লিক এসিড স্বপ্রজননশীল, পরিব্যক্তিক্ষম, সকল প্রকার জৈবিক কার্যের নিয়ন্ত্রক এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক এবং যা সজীব কোষে উপস্থিত থাকে তাকে DNA বলে।

DNA এর পূর্ণরূপ হলো- Deoxyribo nucleic acid.

ডিএনএ এর গাঠনিক একক হলো নিউক্লিয়ােটাইড। এটি একটি বৃহদাণুর জৈব অ্যাসিড যা জীবনের আণবিক ভিত্তি হিসেবে কাজ করে। প্রকৃত কোষের ক্ষেত্রে ক্রোমােসােমের মূল উপাদান হলো ডিএনএ। কিছু ভাইরাসেও ডিএনএ থাকে। এই ডিএনএ সাধারণত সূত্রাকার কিন্তু আদি কোষ,মাইটোকন্ড্রিয়া ও ক্লোরােপ্লাস্টে এর আকার হয় বৃত্তাকার।

আবিষ্কারঃ
১৯৫৩ সালে DNA অনুর ভৌত গঠন সম্পর্কে বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক যে ডাবল হেলিক্স মডেল প্রস্তাব করেন সেটিই বর্তমানে সর্বজন গৃহীত। ১৯৬৩ সালে তারা এই ডাবল হেলিক্স মডেলের জন্য নোবেল পুরুস্কার লাভ করেন।


DNA এর গঠনঃ

DNA ভৌত গঠনঃ

১. DNA অনু দ্বিসুত্রক, এর বিন্যাস প্যাঁচানো সিঁড়ির ন্যায়, এই প্যাঁচানো সিঁড়িকে বলা হয় ডাবল হেলিক্স।

২. সুত্র দুটি পরস্পর বিপরীত মুখী হয়ে (৫’→৩’ এবং ৩’→৫’) সমদুরত্বে পাশাপাশি অবস্থান করে।

৩. সিঁড়ির দুই পাশের রেলিং তৈরী হয় ডিঅক্সিরাইবোজ স্যুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক  সংযুক্তির মাধ্যমে।

৪.  দুই দিকের দুটি রেলিংয়ের মাঝখানের প্রতিটি ধাপ তৈরী করা হয় একজোড়া নাইট্রোজেন বেস দিয়ে। DNA অনুর এই নাইট্রোজেন বেস গুলো- অ্যাডিনিন(A) এর সাথে থাইমিন(T), গুয়ানিন(G) এর সাথে সাইটোসিন (C) যুক্ত হয় এবং এরা পরস্পর সম্পুরক।

৫. এক্ষেত্রে এক দিকের অ্যাডিনিন(A) এর সাথে অপরদিকের থাইমিন(T) দুইটি হাইড্রোজেন বন্ড এর মাধ্যমে যুক্ত থাকে (A=T বা T=A)। এবং এক দিকের গুয়ানিন(G) এর সাথে অপরদিকের সাইটোসিন (C) তিনটি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে (G///C বা C///G)।

৬. উক্ত ক্ষারকগুলো (A,T,G,C) ১নং কার্বনের সাথে যুক্ত থাকে।

৭. ডাবল হেলিক্সের প্রতিটি ঘুর্নন বা প্যাচে ১০ জোড়া মনোনিউক্লিওটাইড উপস্থিত থাকে। একজোড়া (পাশাপাশি অবস্থিত) মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য ৩.৪A°। তাই ডাবল হেলিক্সের প্রতিটি প্যাচ বা ঘুর্ননের দুরত্ব ৩৪A° (১০X ৩.৪A°)।

৮. DNA এর গঠন ডাবল হেলিক্সের ব্যাস ২০A°; সিড়ির একধাপ থেকে অন্য ধাপের দুরত্ব ৩.৪A°.

৯. প্রতিটি পুর্ণাঙ্গ প্যাঁচের মধ্যে মোট ২৫টি হাইড্রোজেন বন্ড থাকে।

১০. DNA ডাবল হেলিক্স এর প্রতি প্যাচে একটি গভীর খাঁজ (major groove) এবং একটি অগভীর খাঁজ (minor groove) দৃশ্যমান হয়।

১১. DNA - এর আণবিক ওজন

DNA কে মাস্টার মলিকিউল (master molecule) বলা হয় কারণ জীবকোষের সকল রাসায়নিক বিক্রিয়া DNA কর্তৃক নিয়ন্ত্রিত হয়।

DNA এর রাসায়নিক গঠন উপাদান মূলত তিনটি। যথা-

১. পেন্টোজ শুগ্যার

২. নাইট্রোজেন ঘটিত বেস

৩. ফসফোরিক এসিড

১. পেন্টোজ শুগ্যারঃ এটি হলো পাঁচ কার্বন বিশিষ্ট শুগ্যার বা চিনি । DNA তে রয়েছে ডি অক্সিরাইবোজ শুগ্যার।

২. নাইট্রোজেন ঘটিত বেস: DNA এর গঠন এ রয়েছে প্রায় চার ধরনের নাইট্রোজেন ঘটিত বেস বা ক্ষারক । যথা- অ্যাডিনিন(A) , থায়ামিন(T) , সাইটোসিন(C) ও গুয়ানিন(G)। অ্যাডেনিন ও গুয়ানিন হলো পিউরিন বেস এবং থায়ামিন ও সাইটোসিন হলো পাইরিমিডিন বেস।

৩. ফসফোরিক এসিডঃ DNA এর গঠন এ তিনটি একযোজী হাইড্রক্সিল গ্রুপ ও একটি দ্বিযোজী অক্সিজেন পরমানু নিয়ে ফসফোরিক এসিড গঠিত হয়।


কাজ:
১। এটি ক্রোমােসােমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে।

২। বংশগতির আণবিক ভিত্তি রক্ষা করে।

৩। জীবের সকল প্রকার বৈশিষ্ট্য ধারণ, রক্ষন ও নিয়ন্ত্রণ করে।

৪। জীবের বৈশিষ্ট্যসমূহ বংশপরম্পরায় পরবর্তী  প্রজন্মে অর্থ্যাৎ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে স্থানান্তর করে।

৫। এই ডিএনএ জীবের সকলপ্রকার শারীরতাত্ত্বিক ও জৈবিক কাজ কর্মের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে।


৬। জীবের পরিবৃত্তির ভিত্তি হিসেবে কাজ করে ডিএনএ।

৭। ডিএনএ এবং তার হেলিক্সের ভিতর কোন অংশে কোন ঝামেলা সৃষ্টি হলে তা মেরামত করে দিতে সক্ষম।মিউটেশানের ফলে গাঠনিক পরিবর্তন সৃষ্টি হলে তা বিবর্তনের মূল উপাদান হিসেবে কাজ করে।

DNA-র জৈবিক তাৎপর্য (Biological Significance of DNA) : 
* কোষের বৃদ্ধি ও প্রজননের সময় নির্ভুল প্রতিলিপি সৃষ্টি করতে পারে।
* এর গঠন-কাঠামো বেশ স্থায়ী এবং বিশেষ কোন কারণ (মিউটেশন) ছাড়া এতে খুব কমই পরিবৃত্তি ঘটে।
* বংশগতিতে সকল প্রকার জৈবিক সংকেত বহন করার ক্ষমতা এর আছে।
*  এটি কোষে সকল প্রকার জৈবিক সংকেত প্রেরণ করে থাকে। 
*  কোন কারণে DNA অণুর গঠনে কোনো পরিবর্তন হলে পরিবৃত্তি (variation)-র উদ্ভব হয়। আর পরিবৃত্তি হলো বিবর্তনের মূল উপাদান।

Content added By

Related Question

View More

1 . ক্যাপসিড কী?

Created: 2 years ago | Updated: 8 months ago
Updated: 8 months ago

ক্যাপসিড (Capsid) হলো একটি ভাইরাসের অস্তিত্বকারী অংশ, যা ভাইরাস পাকেটে করে রাখে এবং তাকে সুরক্ষা দেয়। ক্যাপসিড একটি গোলকৃমির বৈজ্ঞানিক নাম যা ভাইরাসের জেনেটিক বা আরন্ধতা ব্যবস্থা সমর্থন করে, সার্কুলার বা অবকৃত্রিক আকৃতির সংরচনা হতে পারে। ভাইরাসের জেনেটিক তত্ত্বগুলি ক্যাপসিডে সুরক্ষা প্রাপ্ত রাখার জন্য তা আবদ্ধ থাকে। এই ক্যাপসিড আকারে পাকেট বা কোকোন বা আরফেট অথবা অন্যান্য আকৃতিতে থাকতে পারে, সেইসাথে তা ভাইরাসের প্রবেশ পর্যাপ্ত সুলভ করে এবং নিশ্চিত করে যে ভাইরাসের জেনেটিক তত্ত্বগুলি নির্বাচিত প্রাপ্ত স্থানে পৌঁছে।

2 . কোরালয়েড মূল বলতে কী বুঝ?

Created: 2 years ago | Updated: 8 months ago
Updated: 8 months ago

সাইকাস উদ্ভিদের মূল কতগুলো ব্যাকটেরিয়া ও সায়ানো ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে সমুদ্রের কোরা লের ন্যায় আকৃতির সৃষ্টি করে এঁকে করালয়েড মূল বলে

No answer found.
Answer the Question and earn rewards! 🏆✨ <br> Provide correct answer to Question, help learners, and get rewarded for your contributions! 💡💰'
Ans
No answer found.
Answer the Question and earn rewards! 🏆✨ <br> Provide correct answer to Question, help learners, and get rewarded for your contributions! 💡💰'
Ans

5 . পুষ্পপুট কী?

Created: 2 years ago | Updated: 8 months ago
Updated: 8 months ago

বৃতি এবং দলকে যখন আকৃতি ও বর্ণে পৃথক করা যায় না অর্থাৎ দেখতে একই রকম হয় তখন এদের একত্রে পুষ্পপুট বলে।

6 . আলোক শ্বসন বলতে কী বুঝ?

Created: 2 years ago | Updated: 8 months ago
Updated: 8 months ago

আলোর সাহায্যে O2 গ্রহণ ও CO2 ত্যাগ করার প্রক্রিয়াই হলো আলোক শ্বসন। সবুজ উদ্ভিদে C3 চক্র তথা কেলভিন চক্র চলাকালে পরিবেশে তীব্র আলো ও উচ্চ তাপমাত্রা সৃষ্টি হলে সালোকসংশ্লেষণ না হয়ে আলোক শ্বসন ঘটে। ক্লোরোপ্লাস্টে CO2 এর পরিমাণ কম এবং O2 এর পরিমাণ বেশি হলেই আলোক শ্বসন হয়। আলোক শ্বসনে ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিসোম ও মাইটোকন্ড্রিয়া অংশগ্রহণ করে থাকে।

শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
Promotion

Are you sure to start over?

Loading...