২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ ১০ জুলাই, বৃহস্পতিবার দুপুর ২টায় একযোগে প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা কেন্দ্রীয় শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে সহজেই তাদের ফল জানতে পারবেন।
১. অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে:
শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd বা নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে SSC Result সেকশনে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবেন।
২. নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে:
ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ স্কুলে গিয়ে ফল সংগ্রহ করতে পারবেন। শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে সঠিকভাবে ফল জানার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
৩. মোবাইল এসএমএসের মাধ্যমে:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন:
SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৫
এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
উদাহরণ: SSC DHA 123456 2025 পাঠাতে হবে 16222 নম্বরে।
রেজাল্ট এর ওয়েবসাইট কোন কারণে ডাউন পেলে নিমোক্ত লিংক ভিজিট করুনঃ
চলুন এবার বিস্তারিত জেনে নিই
অনলাইন পদ্ধতি: শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পারেন। যেমন: www.educationboardresults.gov.bd।
এসএমএস পদ্ধতি: নির্দিষ্ট ফরম্যাটে SMS পাঠিয়ে রেজাল্ট দেখতে পারেন। উদাহরণ:
SSC <space> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <space> রোল নম্বর <space> পাসের সাল
পাঠিয়ে দিন 16222 নম্বরে।
এখানে ঢাকা বোর্ড এর একজন কল্পিত শিক্ষার্থীর নমুনা এসএমএস এর ফরম্যাট দেখানো হলো।
SSC<স্পেস>DHA<স্পেস>321245<স্পেস>2025 Send to 16222
এখানে <স্পেস> মানে ফাঁকা জায়গা যা দুটি শব্দ পাশাপাশি লিখতে মাঝখানে ব্যবহার করি।
উদাহরণ: HSC DHA 321245 2025 সেন্ড করুন 16222 নম্বরে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য- Dakhil<space>Mad<space>123456<space> 2025 Send to 16222
পরীক্ষার ফল প্রকাশের পর SMS এর মাধ্যমে নিম্নোক্ত উপায়ে ফল সংগ্রহ করা যাবে। SSC Board Name (First 3 Letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC TEC 123456 2025 Send to 16222.
সঠিক তথ্য দিয়ে সঠিক ফরম্যাটে এসএমএস পাঠানোর কিছুক্ষণের মধ্যে, ফিরতি এসএমএস এর মাধ্যমে কাঙ্খিত রেজাল্ট পাওয়া যাবে।
এসএসসি সমমান রেজাল্ট দেখার মেসেজ পাঠাতে, আপনার মোবাইলে মেসেজ প্রেরণের জন্য ফি প্রয়োজন হবে।
বাংলাদেশের শিক্ষা বোর্ডগুলোর ইংরেজি নামের প্রথম তিন অক্ষর নিচে উল্লেখ করা হলো:
ঢাকা শিক্ষা বোর্ড: DHA
রাজশাহী শিক্ষা বোর্ড: RAJ
বরিশাল শিক্ষা বোর্ড: BAR
সিলেট শিক্ষা বোর্ড: SYL
যশোর শিক্ষা বোর্ড: JES
চট্টগ্রাম শিক্ষা বোর্ড: CHI
কুমিল্লা শিক্ষা বোর্ড: COM
দিনাজপুর শিক্ষা বোর্ড: DIN
ময়মনসিংহ শিক্ষা বোর্ড: MYN
কারিগরি শিক্ষা বোর্ড: TEC
মাদ্রাসা শিক্ষা বোর্ড: MAD
এগুলো পরীক্ষার ফলাফল SMS বা অনলাইনে চেক করার জন্য প্রয়োজন হতে পারে।
যারা ফলাফল নিয়ে সন্তুষ্ট নন, তারা ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। কেবল টেলিটক সিম ব্যবহার করে আবেদন করতে হবে।
আবেদনের ফরম্যাট:
মেসেজ অপশনে গিয়ে লিখুন:
RSC <স্পেস> বোর্ডের তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড
পাঠান ১৬২২২ নম্বরে।
একাধিক বিষয় হলে কোড কমা (,) দিয়ে লিখুন।
উদাহরণ: RSC DHA 123456 101,102
প্রতি বিষয়ের আবেদন ফি: ১৫০ টাকা।
চলতি বছর ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে পর্যন্ত এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ শিক্ষার্থী ফরম পূরণ করে পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছিল। এর মধ্যে ছাত্রী ছিল ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।
তবে পরীক্ষার প্রথম দিনেই ২৬ হাজার ৯২৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল, যা পরে আরও বেড়ে যায়। মোট পরীক্ষার্থী ছিল প্রায় ১৯ লাখ।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানিয়েছেন, ফলাফল প্রস্তুত এবং যাচাই–বাছাইয়ের কাজ সম্পূর্ণ। “ফলাফলে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে নম্বর গণনা করা হয়, ফলে ত্রুটির সম্ভাবনা কম,” —তিনি জানান।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?