2024 সালের এইচএসসি বাংলা ১ম পত্র ময়মনসিংহ বোর্ড CQ (সৃজনশীল) প্রশ্ন ব্যাংক ও সমাধান
বোর্ড পরীক্ষায় সৃজনশীল বা CQ (সৃজনশীল) অংশে পূর্ণ নম্বর পাওয়ার মূল শর্ত হলো উত্তরের মান এবং সঠিক উপস্থাপন। আপনি যদি 2024 সালের এইচএসসি পরীক্ষার ময়মনসিংহ বোর্ড (Mymensingh Board) বোর্ডের বাংলা ১ম পত্র বিষয়ের স্ট্যান্ডার্ড এবং নির্ভুল সমাধান খুঁজে থাকেন, তবে স্যাট একাডেমি আপনাকে দিচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড উত্তরের এক বিশাল ভাণ্ডার।
গেরিলা বাহিনী যুদ্ধে জয় লাভ এবং সামরিক বাহিনীকে মোকাবিলা করার জন্য অনেক রকম সামরিক কৌশল ব্যবহার করে, যেমন অতর্কিত আক্রমণ, অন্তর্ঘাত, হানা, ক্ষুদ্র যুদ্ধ, হিট এবং রণ কৌশল ইত্যাদি।
"অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ,
কাণ্ডারি। আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ।
"হিন্দু না ওরা মুসলিম?" ওই জিজ্ঞাসে কোন জন?
কান্ডারি! বল ডুবিছে মানুষ, সন্তান মোর মার।
রুনু সুন্দরী ও উচ্চ শিক্ষিতা। পরিবারের চাপে সে নিম্নমধ্যবিত্ত, চাকরিরত মেহরাবের সঙ্গে দুই লাখ টাকা দেনমোহরে বিয়েতে সম্মত হয়। বিয়ের আব্দ সম্পন্ন হওয়ার পর মেহরাবের চাচা দুলু আকস্মাৎ বললেন, "পাঁচ লাখ টাকা যৌতুক না পেলে আমরা সহসা পাত্রীকে ঘরে তুলে নেব না।" বিয়ের আসরে যৌতুকের বিষয়টি জানার পর রুনু তার হবু স্বামী মেহরাবকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে রাজি হয় না। রুনুর দৃঢ়তায় বিয়েটি ভেঙে যায়। সমাজের চোখে মেহরাব একাধারে ব্যক্তিত্বহীন ও যৌতুকপ্রথার সমর্থক হিসেবে বিবেচিত হয়।
নবম শ্রেণির ছাত্রী রাশিদাকে মাত্র ১৪ বছর বয়সে দরিদ্র বাবা-মা বিয়ে দেয় নিরক্ষর শফিকের সঙ্গে। দেড় বছরের মাথায় রাশিদার কোলজুড়ে আসে ফুটফুটে এক ছেলে। অকর্মণ্য স্বামী স্ত্রী সন্তানের প্রতি কর্তব্য পালন তো করতোই না, উপরন্তু রাশিদার উপর অকথ্য নির্যাতন চালাতো। জীবনের এই দুর্যোগ মুহূর্তে রাশিদা নিষ্ক্রিয় না থেকে আত্মপ্রত্যয়ের সাথে সেলাইয়ের কাজ শেখে। এরপর সে ক্ষুদ্রঋণ প্রকল্প থেকে ঋণ নিয়ে একটি সেলাই মেশিন কিনে ঘরে বসে কাজ শুরু করে। একনিষ্ঠতা, আন্তরিকতা ও দক্ষতার ক্রমোন্নতিতে রাশিদার কাজের মান ও চাহিদা বাড়তে থাকে এবং বড়ো বড়ো কোম্পানি থেকে তার কাছে অর্ডার আসতে থাকে। অসহায় ও দুঃস্থ প্রায় পঁচিশ জন মহিলাকে সে প্রশিক্ষণ দিয়ে কাজে লাগিয়ে দেয়। অদম্য মানসিকতা ও প্রচণ্ড ইচ্ছাশক্তির জন্য রাশিদা এখন স্বনির্ভর একজন নারী।
মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম
মোরা ঝরনার মতো চঞ্চল
মোরা বিধাতার মতো নির্ভয়
মোরা প্রকৃতির মতো সচ্ছল
মোরা আকাশের মতো বাধাহীন
মোরা মরু সঞ্চার বেদুঈন।
সোলেমান মাছ চুরির অপরাধে নিজ গ্রাম শিপপুর থেকে তাড়া খেয়ে কালুপুর গ্রামের লিয়াকত মাস্টারের বাড়িতে আশ্রয় গ্রহণ করে। লিয়াকত মাস্টার মানবদরদি। সোলেমানের চরিত্র শোধরানোর আশায় লিয়াকত মাস্টার নিজ বাড়িতে আশ্রয় দেন। ছয় মাস যেতে না যেতেই গভীর রাতে লিয়াকত মাস্টারের মোটর সাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন যুবক সোলেমানকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে। এরপরও লিয়াকত মাস্টার থানায় গিয়ে সোলেমানকে ছাড়িয়ে এনে নিজ জায়গায় নিজ খরচে সোলেমানের বসবাসের জন্য একটা ঘর তৈরি করে দেন।
এ আমার ছোট ছেলে, যে নেই এখন
পাথরের টুকরোর মতন
ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে
বছর তিনেক আগে কাক-ডাকা গ্রীষ্মের দুপুরে।
ইবসেনের 'ডলস হাউস' নাটকের কেন্দ্রীয় চরিত্র নোরা। সে গৃহে প্রতিনিয়ত স্বামীর অত্যাচার ও নির্যাতন সহ্য করতে না পেরে স্বামীর ঘর থেকে বেরিয়ে যায়। নোরা স্বামীর ঘর থেকে বেরিয়ে আসার সময় সশব্দে দরোজাটি বাইরে থেকে বন্ধ করেছিল। এই শব্দেই যেন ইউরোপে নারীর জাগরণ শুরু হয়।
নিয়ামত পিরভক্ত হলেও স্থানীয় মসজিদের ইমামের প্রভাবে পিরকে কাছে পায় না। মসজিদ কমিটির সদস্য হিসেবে নিয়ামত ইমাম সাহেবের সান্নিধ্যে থাকতে পছন্দ করেন। নিয়ামত সম্পদশালী হলেও সন্তান না থাকায় কষ্ট অনুভব করেন। নিয়ামত সাহেবের স্ত্রী জাহানারা একদিন স্বামীকে বললেন কুড়িপাড়া পিরের কাছ থেকে পানি-পড়া আনতে। জাহানারার বিশ্বাস কুড়িপাড়া পিরের পানি পান করলে সে সন্তান লাভ করবে।
এই পবিত্র বাংলাদেশ
বাঙালির আমাদের
দিয়া প্রহারেণ ধনঞ্জয়
তাড়াব আমরা, করি না ভয়
যত পরদেশি দস্যু ডাকাত
রামাদের গামাদের
বাংলা বাঙালির হোক; বাংলার জয় হোক
বাঙালির জয় হোক।
সুলতান ইলতুৎমিশ কন্যা সুলতানা রাজিয়াকে সিংহাসনে অধিষ্ঠিত করেন। পুত্রদের পরিবর্তে কন্যাকে রাজ্যভার অর্পণ করায় সুলতানা রাজিয়ার ভাইয়েরা ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় তারা বহিরাগত শত্রুর সাথে যোগাযোগ স্থাপন করে সুলতানা রাজিয়াকে হত্যা করে।
আপনার স্বপ্নের ক্যারিয়ার ও ভালো রেজাল্টের পথে স্যাট একাডেমি আপনার সার্বক্ষণিক সঙ্গী। ৬০ লক্ষ শিক্ষার্থীর এই পরিবারে যুক্ত হয়ে আজই আপনার প্রস্তুতিকে করুন আধুনিক এবং স্মার্ট।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?