2025 সালের এইচএসসি বাংলা ১ম পত্র যশোর বোর্ড CQ (সৃজনশীল) প্রশ্ন ব্যাংক ও সমাধান
বোর্ড পরীক্ষায় সৃজনশীল বা CQ (সৃজনশীল) অংশে পূর্ণ নম্বর পাওয়ার মূল শর্ত হলো উত্তরের মান এবং সঠিক উপস্থাপন। আপনি যদি 2025 সালের এইচএসসি পরীক্ষার যশোর বোর্ড (Jessore Board) বোর্ডের বাংলা ১ম পত্র বিষয়ের স্ট্যান্ডার্ড এবং নির্ভুল সমাধান খুঁজে থাকেন, তবে স্যাট একাডেমি আপনাকে দিচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড উত্তরের এক বিশাল ভাণ্ডার।
নয়া জমিদার আদিলদ্দীন ধরি সকিনারে হাত,
কহিল, চল গো সোনার বরণী, মোর ঘরে মোর সাথ!
পঙ্খী করিয়া পুষিব তোমারে উড়াব আকাশ ভরি,
আমার দুনিয়া রঙিন করিব তোমারে মেহেদী করি।
সকিনা কহিল, আপনি মহান, হতভাগিনীর তরে,
যাহা করেছেন জিন্দেগী যাবে ঋণ পরিশোধ করে।
তবুও আমারে ক্ষমা করিবেন, আপনার ঘরে গেলে,
বসিতে হইবে হতভাগিনীরে কলঙ্ক কালি মেলে।
আসমান সম আপনার কুল, মোর জীবনের মেঘে,
যত চান আর সুরয তারকা সকল ফেলিবে ঢেকে।
এবারের বন্যায় ছাত্ররা বানভাসি মানুষের সাহায্যের জন্য সচ্ছল মানুষের ঘরে ঘরে যায়। বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী ও নগদ অর্থ তারা সংগ্রহ করে। এক সময় তরুণদের উপলব্ধি হয় কেবল অর্থ সাহায্য করে মানুষের উপকার করলেই হবে না, একটা সংগঠন গড়ে তুলে সেটার মাধ্যমে স্থায়ী পরিবর্তন করে অসহায়দের স্বাবলম্বী করা সম্ভব।
এতিম ডলি বড় হয়েছে মামা-মামীর কাছে। ডলির মামাও দরিদ্র মানুষ। বড় হবার পর ডলির বিয়ে হয়। মামা বিয়ের সময়ের যৌতুকের দাবি মেটাতে পারে না। ফলে তার ওপর চলে নিষ্ঠুর নির্যাতন। নির্যাতন সইতে না পেরে ডলি একদিন নির্যাতক স্বামীর সংসার ফেলে আবার মামার বাড়িতে আশ্রয় নেয়।
বাজারে মিলিটারি ঢোকার পর থেকেই কলিমদ্দি দফাদারের ওপর বোর্ড অফিস খোলার ভার পড়েছে। অপেক্ষাকৃত কমবয়স্ক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মিলিটারির ভয়ে পারতপক্ষে এদিকে আসেন না। মেম্বারগণও আত্মগোপন করেছেন। কিন্তু বোর্ড অফিস নিয়মিত খোলার হুকুম আছে। কলিমদ্দি এ কাজ করার জন্য বাজারে আসে। খান সেনারা ওকেই ওদের সঙ্গী করে নেয়। সে সরকারি লোক, নিয়মিত নামাজ পড়ে এবং যা হুকুম হয় তা পালন করে। ……………………………………………………………………………….
কলিমদ্দিকে আবার দেখা যায় ষোলই ডিসেম্বর সন্ধ্যায় বাজারের চা স্টলে। তার সঙ্গীরা সবাই মুক্তি, সে-ই শুধু তার পুরনো পোশাকে সকলের পরিচিত কলিমদ্দি দফাদার।
আমার এখন তৈরি হবার সময়।
…….. ………… ………..
বড়ো দীর্ঘকাল আমি অপেক্ষা করেছিলাম
উত্তাল উন সত্ত্বর আমাকে ডেকে এনেছে রাস্তায়
প্রণয়ীর মতো মাটিকে আলিঙ্গনে বেঁধে রাখা চাষ।
তার ঔরসে আমার জন্ম
প্রতিটি কৃষক বিদ্রোহে আমি ছিলাম উলঙ্গ শড়কির হিংসা
পলাশীর আম্রকাননে আমি ছিলাম মীরমর্দনের তলোয়ার
১৮৫৭'র সিপাহী বিদ্রোহে বিদ্রোহীর কার্তুজ
আমি ছিলাম তীতুমীরের বাঁশের কেল্লা
…….. ………… ………..
আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ বিপ্লবের সামনে
এখন আমার আর ফেরার উপায় নেই।
ওরে নবীন ওরে আমার কাঁচা
ওরে সবুজ, ওরে অবুঝ
আধমরাদের ঘা মেরে তুই বাঁচা
রক্তে আলোর মদে মাতাল ভোরে
আজকে যে যা বলুক তোরে,
সকল তর্ক হেলায় তুচ্ছ করে
পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা
আয় দুরন্ত আয়রে আমার কাঁচা
ভেতরে আমার বাঁশিটি বাজে না আর,
ওড়ে না পাখি আঁকা বাঁকা সাদা ঝাঁক,
নদী জলের ঢেউগুলো নির্বাক,
ভেতরে আমার ভেঙে পড়ে শুধু পাড়।
উদরাজপুর একটি ছোট গ্রামীণ বাজার। ফসলের মৌসুমে মানুষের হাতে টাকা থাকে। তখন দোকানগুলোতে ভীড় থাকে। এ সময়ে ভিক্ষুকের আগা-গোনাও বেড়ে যায়। ভিখারির দল বিচিত্র কণ্ঠে গান করে ভিক্ষা চায়। মানুষের মনে দয়া জন্মায়। মানুষ টাকা-পয়সা দিয়ে সাহায্য করে। কিন্তু স্থানীয় ভিক্ষুকরা এতে বঞ্চিত হবার ভয়ে লাঠিসোঁটা নিয়ে বহিরাগত ভিক্ষুকদের ওপর হামলা চালায়।
দিন কাটিয়া যায়। জীবন অতিবাহিত হয়। পদ্মার ভাঙন-ধরা তীরে মাটি ধসিতে থাকে। পদ্মার বুকে জল ভেদ করিয়া জাগিয়া উঠে চর। অর্ধ শতাব্দীর বিস্তীর্ণ চর পদ্মার জলে আবার বিলীন হইয়া যায়। জেলে পাড়ার শিশুর ক্রন্দন কোনোদিন বন্ধ হয় না। ক্ষুধা-তৃষ্ণার দেবতা, হাসি-কান্নার দেবতা, অন্ধকার আত্মার দেবতা ইহাদের পূজা কোনো দিন সাঙ্গ হয় না।
ওই দেখ, ওই যেন চিত্রিত প্রাচীর
ওই তব সৈন্যগণ
দাঁড়াইয়া অকারণ,
গণিতেছে লহরী কি রণ-পয়োধির?
দেখিছ না সর্বনাশ সম্মুখে তোমার?
যায় বঙ্গ-সিংহাসন
যায় স্বাধীনতা-ধন
যেতেছে ভাসিয়া সব, কি দেখিছ আর?
ট্র্যাজেডি বিয়োগাত্মক সাহিত্য। ট্র্যাজেডিতে মহৎ চরিত্রের পতন ঘটে। 'ইডিপাসে' আমরা দেখি ইডিপাসের পতন। সেটা ছিলো নিয়তি নির্ধারিত। 'ওথেলো' নাটকে নিজের ভুলে স্ত্রীকে অবিশ্বাস করে নিজের নির্মম পরিণতি ডেকে আনে। ওথেলোর অধীনস্থ সৈনিক ইয়াগো তার স্ত্রীর সহযোগিতায় ওথেলোর মনে স্ত্রী সম্পর্কে সন্দেহ ও অবিশ্বাস সৃষ্টি করে।
আপনার স্বপ্নের ক্যারিয়ার ও ভালো রেজাল্টের পথে স্যাট একাডেমি আপনার সার্বক্ষণিক সঙ্গী। ৬০ লক্ষ শিক্ষার্থীর এই পরিবারে যুক্ত হয়ে আজই আপনার প্রস্তুতিকে করুন আধুনিক এবং স্মার্ট।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?