2025 সালের এসএসসি বাংলা ১ম পত্র যশোর বোর্ড CQ (সৃজনশীল) প্রশ্ন ব্যাংক ও সমাধান
বোর্ড পরীক্ষায় সৃজনশীল বা CQ (সৃজনশীল) অংশে পূর্ণ নম্বর পাওয়ার মূল শর্ত হলো উত্তরের মান এবং সঠিক উপস্থাপন। আপনি যদি 2025 সালের এসএসসি পরীক্ষার যশোর বোর্ড (Jessore Board) বোর্ডের বাংলা ১ম পত্র বিষয়ের স্ট্যান্ডার্ড এবং নির্ভুল সমাধান খুঁজে থাকেন, তবে স্যাট একাডেমি আপনাকে দিচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড উত্তরের এক বিশাল ভাণ্ডার।
জন্ম থেকেই রাইমা দৃষ্টিপ্রতিবন্ধী। তবে বাবা-মায়ের পরম যত্ন, সহযোগিতা এবং নিজের চেষ্টায় আজ সে সমাজে সম্মানের সাথে প্রতিষ্ঠিত। স্বাবলম্বী হয়ে রাইমা প্রমাণ করেছে যে, প্রতিবন্ধীরা সমাজ ও পরিবারের বোঝা নয়। উপযুক্ত পরিবেশ পেলে তারাও দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে।
সাধারণ জীবন-যাপনে অভ্যস্ত সাদিক সাহেবের কাছে সাহায্য চাইতে গেলে তিনি কখনো সেবা গ্রহীতাকে ফিরিয়ে দেন না। লোভ-লালসাহীন দায়িত্বশীল অফিসার হিসেবেই তিনি সকলের কাছে পরিচিত। অন্যদিকে, একই পদাধিকারী রহমত সাহেব ন্যায়-অন্যায়ের তোয়াক্কা না করে অল্পদিনেই হয়ে ওঠেন গাড়ি-বাড়ির মালিক। তাই আয়ের সাথে ব্যয়ের ব্যাপক অসংগতি থাকায় দুর্নীতির দায়ে তাকে চাকরি হারাতে হয়।
যে মোরে দিয়েছে বিষে ভরা বান,
আমি দেই তারে বুক ভরা গান
কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনমভর,-
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
মা মরা মেয়ে মিনু। তার জন্মের আগেই বাবা মারা গেছে। সে মানুষ হচ্ছে এক দূরসম্পর্কের পিসিমার বাড়িতে। বয়স মাত্র দশ, কিন্তু এ বয়সেই সবরকম কাজ করতে হয় তাকে। লোকে অবশ্য বলে যোগেন বসাক মহৎ লোক বলেই অনাথা বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছেন। মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগেন বসাকের। পেটভাতায় এমন সর্বগুণান্বিতা চব্বিশ ঘণ্টার চাকরানি পাওয়া শক্ত হত।
গ্রামে বেড়ে ওঠা শাহেদ জীবিকার সন্ধানে পাড়ি জমান স্বপ্নের দেশ সুইজারল্যান্ডে। সেখানে কাজ ও বেতন ভালো। শাহেদ আজ প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও মনের মধ্যে কীসের যেন অভাব অনুভব করেন। চাকচিক্যময় শহুরে জৌলুস ও কর্মব্যস্ততার কারণে শৈশবের স্মৃতি এখন তার মনে ধূসর হয়ে গেছে।
বিবিসি বাংলা খবর: রমজান মাসে রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধবিহারে বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে প্রতিদিন ইফতার নেন কয়েকশ দরিদ্র মুসলিম নরনারী। ভিক্ষুদের ধর্মগুরু শুদ্ধানন্দ মহাথেরো ১৬ বছর ধরে এ ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে আসছেন। যেদিন তিনি দেখেছেন অনেক দরিদ্র মানুষ সারাদিন রোজায়েখে সন্ধ্যায় শুধু পানি বা শুকনা মুড়ি দিয়ে ইফতার করে, তখন থেকেই তিনি বৌদ্ধবিহারের ফান্ড থেকে এই ইফতার বিতরণ শুরু করেন।
রাশেদা বেগমের ছেলে রেহান। দীর্ঘদিন দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। একমাত্র ছেলের এমন অবস্থায় মা দিশেহারা। তিনি নামাজ পড়ে আল্লাহর কাছে ছেলের সুস্থতার জন্য মোনাজাত করেন। নফল রোজা মানত করেন, ছেলে সুস্থ হলে হজ্জ পালন করাবেন বলেও নিয়ত করেন।
কাছেই একটা মফস্বল শহর। এখনো পুড়ছে। কালো জমাট ধোঁয়া কুন্ডলী পাকিয়ে উঠছে আকাশের দিকে। একটা মানুষ নেই। কুকুর নেই। জন্তু-জানোয়ার নেই। শূন্য বাড়িগুলো প্রেতপুরীর মতো দাঁড়িয়ে।
হঠাৎ বানের জলে ভেসে যায় রুবেলের বাবা-মা ও তিন ভাই-বোন। রুবেল কোনো রকম প্রাণে বেঁচে গেলেও চোখের সামনে সবাইকে ভেসে যাওয়ার দৃশ্য ভুলতে পারে না। বানের জল কমে এলে অনাথ রুবেলের দিন কাটে মানুষের বাড়ি কামলা খেটে।
রিনা ও রানু দুই বোন। তাদের দাদুর কাছে বায়না ধরেছে, আজকে তাদেরকে কিছু একটা শোনাতেই হবে। দাদু বললেন, তাহলে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো দাদুরা, ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে,/মোরগ ডাকলে ভোর।/পেঁচা ডাকলে অশুভ হয়,/শকুন ডাকলে মরণ।/ হঠাৎ কোনো বিপদ নাকি,/কাকের ডাকের কারণ।
মাথার ঘোমটা ছিঁড়ে ফেল নারী, ভেঙে ফেল ও শিকল,
যে ঘোমটা তোমা' করিয়াছে ভীরু, ওড়াও সে আবরণ
দূর ক'রে দাও দাসীর চিহ্ন, যেথা যত আভরণ!
আপনার স্বপ্নের ক্যারিয়ার ও ভালো রেজাল্টের পথে স্যাট একাডেমি আপনার সার্বক্ষণিক সঙ্গী। ৬০ লক্ষ শিক্ষার্থীর এই পরিবারে যুক্ত হয়ে আজই আপনার প্রস্তুতিকে করুন আধুনিক এবং স্মার্ট।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?