2024 সালের এইচএসসি বাংলা ১ম পত্র কুমিল্লা বোর্ড CQ (সৃজনশীল) প্রশ্ন ব্যাংক ও সমাধান
বোর্ড পরীক্ষায় সৃজনশীল বা CQ (সৃজনশীল) অংশে পূর্ণ নম্বর পাওয়ার মূল শর্ত হলো উত্তরের মান এবং সঠিক উপস্থাপন। আপনি যদি 2024 সালের এইচএসসি পরীক্ষার কুমিল্লা বোর্ড (Comilla Board) বোর্ডের বাংলা ১ম পত্র বিষয়ের স্ট্যান্ডার্ড এবং নির্ভুল সমাধান খুঁজে থাকেন, তবে স্যাট একাডেমি আপনাকে দিচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড উত্তরের এক বিশাল ভাণ্ডার।
দীর্ঘ ৫০ বছর পথে-ঘাটে সাপখেলা দেখিয়ে সংসার চালিয়েছে ঝড়ু সর্দার। আত্মীয়- পরিজন হারিয়ে বয়সের ভারে ন্যূজ হয়ে পড়েছে সর্দারজি। পনেরো বছরের মেয়ে স্বর্ণময়ী এখন তার একমাত্র ভরসা। কয়েকদিন ধরে খাবারের ব্যবস্থা হয়নি বলে সাপ নিয়ে স্বর্ণময়ী রাস্তায় বেড়িয়েছে। কিন্তু আজকাল লোকে সাপখেলা দেখে না। এমন অবস্থা দেখে প্রতিবেশি ব্রাহ্মণের ছেলে রাজন স্বর্ণময়ীকে বিয়ে করে তাদের দায়িত্ব নেয়। এ ঘটনায় সমাজ রাজনের পরিবারকে একঘরে করে রাখে।
গৌরী এম.এ পাস মেয়ে। লেখা-পড়া শেষ করতে তার পঁচিশ বছর পেরিয়ে গেল। বিয়ের ব্যাপারে কয়েকবার আলোচনা এবং দেখাশোনা হলেও শেষ পর্যন্ত তার বিয়ে হয়নি। সে বর্তমানে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদে সমাজের অধিকার বঞ্চিত নারীদের আইনি সহায়তা দিচ্ছে। গৌরীর কাকা একদিন তাকে বিয়ের কথা বললেন। কিন্তু গৌরী তার কাকাকে বিনয়ের সাথে বলে 'নারীর কল্যাণে আমি প্রতিজ্ঞাবদ্ধ'।
স্বামী পরিত্যক্তা সাহেলা শহরের অলিগলিতে শাক-সবজি বিক্রি করে জীবন চালায়। অবস্থাসম্পন্ন ঘরে বিয়ে হলেও ভাগ্য তাকে এখানে এনে দাঁড় করিয়েছে। জীবনযুদ্ধে হার না মানা সাহেলা দুই সন্তানের লেখাপড়াও চালিয়ে যাচ্ছে। যখন ঘরের বাইরে থাকে, তখন তার চিন্তার শেষ থাকে না সোম ও মেয়ে ময়নার জন্য। আবার রাতেও নির্বিঘ্নে ঘুমাতে পারেনা গুণ্ডা-বদমাশদের অত্যাচারে।
কৃষ্ণাঙ্গ নেতা নেলসন ম্যান্ডেলা জীবনের অধিকাংশ সময়ই কারাবন্দি ছিলেন। জেলখানায় বসেও তিনি বর্ণবৈষম্যের বিরুদ্ধে আন্দোলন ও অনশন করেছেন। বন্দি অবস্থাতেও তিনি বিভিন্ন গ্রন্থ প্রকাশের মাধ্যমে অধিকার আদায়ের জোর সংগ্রাম চালিয়ে গেছেন।
জীবন-আবেগে রুধিতে না পারি যারা উদ্ধত শির
লঙ্ঘিতে গেল হিমালয়, গেল শুষিতে সিন্ধু-নীর।
নবীন জগৎ সন্ধানে যারা ছুটে মেরু অভিযানে,
তবুও থামে না বেগ, জীবনের উল্লাসে
চলেছে চন্দ্র-মঙ্গল-গ্রহে স্বর্গে অসীমাকাশে।
সাবাশ বাংলাদেশ
এ পৃথিবী অবাক তাকিয়ে রয়
জ্বলে পুড়ে মরে ছাড়খার
তুব মাথা নোয়াবার নয়।
ভুলিতে পারিনা তারে ভোলা যায় না
বারে বারে মনে পড়ে কেন জানি না ॥
ভেবে ভেবে ভোর হয়
স্মৃতি শুধু কথা কয়
আঁধারেতে বসে থেকে
আঁখি জলে ভিজে রয়
যত ভাবি ভুলে যাব মন বোঝে না
বারে বারে মনে পড়ে কেন জানি না ।
আপনার স্বপ্নের ক্যারিয়ার ও ভালো রেজাল্টের পথে স্যাট একাডেমি আপনার সার্বক্ষণিক সঙ্গী। ৬০ লক্ষ শিক্ষার্থীর এই পরিবারে যুক্ত হয়ে আজই আপনার প্রস্তুতিকে করুন আধুনিক এবং স্মার্ট।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?