2025 সালের এসএসসি বাংলা ১ম পত্র রাজশাহী বোর্ড CQ (সৃজনশীল) প্রশ্ন ব্যাংক ও সমাধান
বোর্ড পরীক্ষায় সৃজনশীল বা CQ (সৃজনশীল) অংশে পূর্ণ নম্বর পাওয়ার মূল শর্ত হলো উত্তরের মান এবং সঠিক উপস্থাপন। আপনি যদি 2025 সালের এসএসসি পরীক্ষার রাজশাহী বোর্ড (Rajshahi Board) বোর্ডের বাংলা ১ম পত্র বিষয়ের স্ট্যান্ডার্ড এবং নির্ভুল সমাধান খুঁজে থাকেন, তবে স্যাট একাডেমি আপনাকে দিচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড উত্তরের এক বিশাল ভাণ্ডার।
২০২৪ সালে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ১১টি জেলায় স্মরণাতীত কালের প্রলয়ংকরী বন্যায় বানভাসি মানুষের দুঃখ-দুর্দশা দেখে রশিদ সাহেব তাঁর পেনশনের টাকায় খাদ্যসামগ্রী কিনে বন্যার্তদের মাঝে বিতরণ করে তাদের জীবন রক্ষায় এগিয়ে আসেন। অপরদিকে আরশাদ ব্যাপারী বন্যার্তদের অসহায়ত্বের সুযোগ নিয়ে অল্প দামে তাদের গবাদি পশু, জমাজমি, স্বর্ণালংকার কিনে নিয়ে বিপুল ধন সম্পত্তির মালিক হয়ে যান।
উদ্দীপক-১
'এমন যদি হত
ইচ্ছে হলে আমি হতাম
প্রজাপতির মত।
নানান রঙ্গের ফুলের 'পরে
বসে যেতাম চুপটি করে
খেয়াল মত নানান ফুলের
সুবাস নিতাম কত।'
উদ্দীপক-২
মেধাবী শিক্ষার্থী শ্রেয়সী দুর্ঘটনায় দু'টি পা হারালে তার মধ্যবিত্ত বাবা-মা অনেক কষ্ট করে লেখাপড়া শেখান। সহপাঠিরাও সাহায্য সহযোগিতা করে। এখন সে একজন প্রতিষ্ঠিত চিকিৎসক।
মানবজীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, আশা-নৈরাশ্য, স্বপ্ন এবং জীবনের চিরন্তন অনুভূতি সাহিত্যের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। তাইতো সাহিত্যে ফুটে উঠে হৃদয়ের ভাবোচ্ছ্বাস, আখ্যান বা প্লটের শৈল্পিক বিস্তৃতি, জীবনের খণ্ডচিত্র, কাহিনী ও চরিত্রের দৃশ্যময়তা, বিষয় বর্ণনার যৌক্তিক ও তত্ত্বকেন্দ্রিকতা।
গ্রীসের রাজধানী এথেন্স। সপ্তম শততে এথেন্সের রাজনৈতিক অঙ্গনে একটি বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়। অভিজাত শাসকগণ ও যোদ্ধাদের অতিরিক্ত ভোগ-বিলাস এবং সম্পদ সঞ্চয়ের ফলে সাধারণ কৃষক ও শ্রমিকদের জীবন দুর্বিসহ হয়ে উঠে। এর ফলে ভূমিহীন দরিদ্র কৃষক ও ঋণগ্রস্ত শ্রমিকরা অভিজাত শ্রেণির বিরুদ্ধে আন্দোলন শুরু করে। তাদের আন্দোলন যখন তীব্র আকার ধারণ করে তখন তাদের আন্দোলনের মুখে শাসকশ্রেণি রাজনৈতিক ব্যবস্থার সংস্কার সাধনে বাধ্য হয়।
দৃশ্যকল্প-(i)
সুখের পিছে ছুটবে যত
অসুখ ততো বাড়ে
বেশি পাবার প্রত্যাশা যার
দুঃখ হাড়ে হাড়ে।
দৃশ্যকল্প-(ii)
পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন মন সকলি দাও;
তার মত সুখ কোথাও কি আছে?
আপনার কথা ভুলিয়া যাও।
দৃশ্যকল্প-১:
"কিন্তু যে সাধেনি কভূ জন্মভূমি হিত
স্বজাতির সেবা যেবা করেনি কিঞ্চিত
জানাও সে নরাধমে জানাও সত্ত্বর
অতীব ঘৃণিত সে পাষণ্ড বর্বর।"
দৃশ্যকল্প-২:
'বাংলার কাব্য, বাংলার ভাষা
মিটায় আমার প্রাণের পিপাসা।
সে দেশ আমার নয় গো আপণ,
যে দেশে বাঙালি নেই।"
দৃশ্যকল্প-১:
হরিশ্চন্দ্র রাজার পাঠ, পুণ্ডুনগর
পাহাড়পুর বৌদ্ধ বিহার, পানাম নগর,
রাণী হেলেন, ঈসা খাঁ, সম্রাট শাজাহান
কালের করালে আজ প্রত্ন নিদর্শন।
দৃশ্যকল্প-২:
'পথের ধারে বাজবে বেণু
নদীরকূলে চড়বে ধেনু
আঙিনাতে খেলবে শিশু
পাখিরা গান গাবে।
তবুও দিন যাবে গো দিন যাবে।'
আপনার স্বপ্নের ক্যারিয়ার ও ভালো রেজাল্টের পথে স্যাট একাডেমি আপনার সার্বক্ষণিক সঙ্গী। ৬০ লক্ষ শিক্ষার্থীর এই পরিবারে যুক্ত হয়ে আজই আপনার প্রস্তুতিকে করুন আধুনিক এবং স্মার্ট।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?