বাজিতপুর গ্রামের বর্গাচাষী রহিম মিয়ার আজ খুশির দিন। কেননা, নতুন ফসল কেটে সে আজ বাড়িতে তুলেছে। রহিমের স্ত্রী ও ছেলেমেয়েরাও আজ খুব আনন্দিত। তারা মায়ের কাছে নতুন ধানের চাল দিয়ে পিঠা ও পায়েস খাওয়ার আবদার করছে। রহিম মিয়ার মনে দুঃখ, কষ্টে ফলানো ফসল অন্যের ঘরে চলে যায়। যদি নিজের কিছু জমি থাকতো তাহলে এ কষ্ট আর থাকতো না।
Created: 11 months ago
|
Updated: 3 months ago
ক. "সমাজবিজ্ঞান হলো অনুষ্ঠান-প্রতিষ্ঠানের বিজ্ঞান"- সংজ্ঞাটি কার?
খ. 'সমাজবিজ্ঞান হলো মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান" কথাটি বুঝিয়ে লেখো।
গ. উদ্দীপকের বিষয়বস্তু সমাজবিজ্ঞানের কোন শাখার আলোচ্য বিষয়? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে রহিম মিয়ার অবস্থার উত্তরণে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।
Asked by
ABDUR RAHMAN RAHUL
ABDUR RAHMAN RAHUL