উদ্দীপকের নতুন ব্যবস্থার সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনার মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।

Created: 9 months ago | Updated: 2 months ago

উদ্দীপকের নতুন ব্যবস্থার সাথে আমার পাঠ্যবইয়ের চিরস্থায়ী বন্দোবস্তের মিল খুঁজে পাওয়া যায়। ১৭৮৬ সালে ভারতের গভর্নর জেনারেল ও সেনাপ্রধানের দায়িত্ব নিয়ে আসেন লর্ড কর্নওয়ালিস। তিনি ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন। ঐ বছর ২২ মার্চ নির্দিষ্ট রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার জমিদারগণকে নিজ নিজ জমির উপর স্থায়ী মালিকানা দান করে যে বন্দোবস্তু চালু করা হয় তাই চিরস্থায়ী বন্দোবস্ত। এর ফলে জমিদাররা তাদের জমিদারির আয় বাড়ানোর জন্য কৃষকদের ওপর অত্যাচার শুরু করে। এতে কৃষকদের ওপর চাপ পড়ে। ফসল ফলানোতে তারা কোনো লাভ পায়নি। উদ্দীপকেও আয় বাড়ানোর জন্য অতিরিক্ত শ্রম দিতে হয় শ্রমিকদের অথচ তারা এর জন্যে পারিশ্রমিক পায়নি। তাই বলা যায়, উদ্দীপকের নতুন ব্যবস্থার সাথে পাঠ্যবইয়ের চিরস্থায়ী বন্দোবস্তের মিল পাওয়া যায়।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...