অনুধাবন দক্ষতা

নির্মিতি - বাংলা ব্যাকরণ ও নির্মিতি - সপ্তম শ্রেণি | NCTB BOOK

7.5k

লিখিত কোনো বিষয় সাধারণভাবে আমরা অনেকেই পড়ে থাকি। কিন্তু সেই অংশটুকু পড়ে তার মূলভাব বুঝতে পারাকে বলে অনুধাবন দক্ষতা। একটি পাঠে কিছু শব্দ থাকে, কিছু নতুন বিষয় থাকতে পারে, যার অর্থ বা ধারণা জানা না থাকলে পাঠটির পূর্ণ ধারণা লাভ সহজ হয় না। তাই একটি পাঠ সম্পূর্ণরূপে বুঝতে হলে পাঠসংশ্লিষ্ট কিছু বিষয়ও জানতে, বুঝতে হয়। আবার তা কেবল মুখস্থ করলে সেটি বেশি দিন মনে না-ও থাকতে পারে। সেই জানা জ্ঞান অন্য কোনো পাঠের সাথে বা জ্ঞানের সাথে মেলাতে পারার ক্ষমতাও থাকতে হয়। এভাবেই অনুধাবন দক্ষতা পরিপূর্ণভাবে অর্জিত হয়। অনুধাবন দক্ষতা যাচাইয়ের জন্য একটি অনুচ্ছেদ দেওয়া হয়। অনুচ্ছেদটি পড়ে ৫টি প্রশ্নের উত্তর দিতে হয়। এর জন্য নম্বর বরাদ্দ থাকে ১০৫-৫।

অনুধাবন পরীক্ষা:

পৃথিবী, নির্ঝর, অর্ক, মৃত্তিকা, শ্রাবণী, সৃষ্টি ও অত্রি শীতের ছুটিতে চরকাবায় বেড়াতে গিয়েছে। ওরা ভাই-বোন মিলে এলাকাটির সবকিছু ঘুরে ঘুরে দেখল। ওখানে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয়, একটি স্বাস্থ্যকেন্দ্র ও একটি বাজার আছে। এলাকার অধিকাংশ জনগণই শিক্ষিত। কৃষিজীবী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ নানা পেশার মানুষ সেখানে বসবাস করেন। বেশ কিছু লোক জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্য, ইউরোপসহ নানা দেশে চাকরি নিয়ে গেছেন। এলাকার জনগণ মোটামুটি সচ্ছল। বৈদেশিক অর্থ লেনদেনের জন্য ওখানে বেশ কিছু ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। কোনো কোনো বাড়িতে ফুলের বাগানও রয়েছে। চরকাবা এলাকাটি বাংলাদেশের একটি আদর্শ গ্রামীণ এলাকা।

উপরের অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

ক. জীবিকা শব্দের অর্থ কী?
খ. কৃষিজীবী কারা?
গ. সচ্ছল পরিবার বলতে কী বুঝায়?
ঘ. চরকাবায় কেন ব্যাংক প্রতিষ্ঠিত হয়?
৬. আদর্শ গ্রাম বলতে কেমন গ্রামকে বুঝায়?

Content added By

পাঠ্যবই প্রদত্ত অনুধাবন দক্ষতার নমুনা

882
Please, contribute by adding content to পাঠ্যবই প্রদত্ত অনুধাবন দক্ষতার নমুনা.
Content

পাঠ্যবই বহির্ভূত কতিপয় অনুধাবন দক্ষতার নমুনা

479
Please, contribute by adding content to পাঠ্যবই বহির্ভূত কতিপয় অনুধাবন দক্ষতার নমুনা.
Content

অনুচ্ছেদ রচনা

1k
Please, contribute by adding content to অনুচ্ছেদ রচনা.
Content
Promotion

Are you sure to start over?

Loading...