ঋতু পরিবর্তন

মহাবিশ্ব ও আমাদের পৃথিবী - ভূগোল ও পরিবেশ - এসএসসি | NCTB BOOK

1.2k

তাপমাত্রার পার্থক্য অনুসারে সারাবছরকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। এ প্রতিটি ভাগকে এক একটি ঋতু বলে। তাপমাত্রার পার্থক্য অনুসারে সারাবছরকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো— গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল ও বসন্তকাল। আমরা জানি, সমগ্র পৃথিবীকে দুটো গোলার্ধে ভাগ করা হয়েছে। নিরক্ষরেখার উপরের দিকের অংশকে উত্তর গোলার্ধ এবং নিচের দিকের অংশকে দক্ষিণ গোলার্ধ ধরা হয়। উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল। আবার উত্তর গোলার্ধে যখন শীতকাল দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল। তেমনি উত্তর গোলার্ধে যখন বসন্তকাল দক্ষিণ গোলার্ধে তখন শরৎকাল। আবার উত্তর গোলার্ধে যখন শরৎকাল দক্ষিণ গোলার্ধে তখন বসন্তকাল। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান উত্তর গোলার্ধে। এখানে জুন মাসের দিকে গরম বেশি অনুভূত হয়। এই সময়ে দক্ষিণ গোলার্ধে শীতকাল।

# বহুনির্বাচনী প্রশ্ন

চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও
উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও
স্থানঅবস্থান
X৪০° দক্ষিণ ৩৫° পূর্ব
Y৩০° উত্তর ২০° পশ্চিম
Z১৮০° পূর্ব কিন্তু জলভাগের উপর
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

ভূপৃষ্ঠের A স্থানের দ্রাঘিমা ৩০° পূর্ব ও B স্থানের দ্রাঘিমা ১৫° পশ্চিম এবং C স্থানটি A থেকে ১০০° উত্তরে অবস্থিত।

চিত্রটি লক্ষ্য করে নিচের প্রশ্নের উত্তর দাও ।
Promotion

Are you sure to start over?

Loading...