কাপড় বিশ্লেষণের প্রয়োজনীয় তথ্য । (পরীক্ষা-১২)

দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) - উইভিং-২ - এসএসসি ভোকেশনাল | NCTB BOOK

379

ভূমিকা 
কাপড় বিশ্লেষণের জন্য যাবতীয় বিষয় জেনে নিয়ে হুবহু অনুরূপ কাপড় তৈরি করা সম্ভব। কাজেই নমুনা কাপড় বিশ্লেষণ করে সমস্ত তথ্য জেনে নেওয়া প্রয়োজন। 

কাপড় বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় বিষয় - 
একটি কাপড় বিশ্লেষণের জন্য নমুনা হতে নিম্নলিখিত বিষয়সমূহ জেনে নেওয়া প্রয়োজন । 
০ কাপড়ের কোন দিক উপর বা সদর অর্থাৎ ফেইস সাইড (Face side) 
o কাপড়ের কোন বরাবর টানা ও কোন বরাবর পড়েন। 
০ কাপড়ের ইঞ্চি প্রতি টানা ও পড়েন সংখ্যা নির্ণয় ।
০ নমুনা কাপড়ের টানা ও পড়েন সুতার কাউন্ট নির্ণয় । 
০ কাপড়ের উইভ স্ট্রাকচার অথবা ডিজাইন নির্ণয় করা । 
০ ডিজাইন নির্ণয় করার পর রিপিটের আকার নির্ণয়। 
০ ডিজাইন রিপিটের আকার নির্ণয়ের পর ড্রাফটিং ও লিফটিং প্লান নির্ণয় করা । 
০ টানা ও পড়েন সুভায় রকম অর্থাৎ টানা সুতা ও পড়েন সুতা কোন আঁশের তৈরি তা নির্ণয় করা। 
০ টানা ও পড়েন সুতার আলাদা আলাদা পাকের (Twist) সংখ্যা নির্ণয় করা । 
০ রিড কাউন্ট ও হিল্ড কাউন্ট বের করা। 
০ কাপড়ের নির্দিষ্ট ইউনিটের ওজন বের করা। 
০ সুভার কোন আলাদা প্যাটার্ন থাকলে তা বের করা । 
o টানা বা পড়েন সুতা ব্লেন্ডেড হলে তা কোন সুতা কতটুকু অর্থাৎ শতকরা কত তা নির্ণয় করা । টানা বা পড়েন আলাদা আলাদা কতটুকু সুতার প্রয়োজন তা নির্ণয় করা। 
০ কাপড়টি তৈরি করতে কি ধরনের তাঁতের প্রয়োজন তা নির্ণয় করা । 
০ কাপড় ও সুতার বাণিজ্যিক নাম যদি থাকে তা নির্ণয় করা। 
০ কাপড়টি ফিনিসড অথবা আনফিনিসড তা বের করা । 
o রঙিন সুতার বেলায় কি রং এর সুতা তা বের করা । 
০ যদি সম্ভব হয় তবে কাপড়ের বহর ও দৈর্ঘ্য বের করা। 

সতর্কতা 
o নমুনা কাপড় থেকে হুবহু কাপড় তৈরির জন্য অতি সতর্কতার সাথে কাপড় বিশ্লেষণ করা প্রয়োজন । 
০ কাপড় বিশ্লেষণের ফাইবার শণাক্তকরণের জন্য কেমিক্যালস হিসেবে এসিড ব্যবহারের সময় থাকতে হবে।

উপসংহার / মন্তব্য

Content added || updated By
Promotion

Are you sure to start over?

Loading...