পারদর্শিতার মানদন্ডঃ
১. স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) পরিধান করা;
২. প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা;
৩. কাজের প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার নির্বাচন ও সংগ্রহ করা;
৪. আমরা মাষ্টারক্যাম বা সলিডওয়ার্ক সফটওয়্যার নির্বাচন করি ।
৫. কাজ করার নিমিত্ত কম্পিউটার অন করা;
৬. কাজ শেষে কম্পিউটার শাটডাউন করা;
৭. কাজ শেষে ল্যাব এর নিয়ম অনুযায়ী কাজের স্থান পরিষ্কার করা;
৮. অব্যবহৃত মালামাল নির্ধারিত স্থানে সংরক্ষণ করা;
৯. কাজ শেষে চেক লিষ্ট অনুযায়ী মালামাল জমাদান করা;
ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (PPE):
প্রয়োজনীয় যন্ত্রপাতি ( Required Instruments) :
প্রয়োজনীয় মালামাল (Required Materials ) :
কাজের ধাপ (Working Procedure):
- প্রয়োজনীয় পিপিই নির্বাচন করে সংগ্রহ করব এবং পরিধান করবো।
- সঠিক নিয়মে কম্পিউটার অন করবো।
- মাষ্টারক্যাম সফটওয়্যার ওপেন করবো।
- যেকোন একটি অবজেক্ট ডিজাইন করবো ।
- নিচের ছক অনুযায়ী জি-কোড বা এম-কোড তৈরি করবো।
- এরপরে প্রতিটি এই জি-কোড বা এম-কোডের সিমুলেশন করো।
- কোড ঠিকভাবে কাজ করলে সিএনসি/এনসি মেশিনে উহা লোড করো।
- কাজ শেষে কম্পিউটার শাটডাউন করবো।
- কাজ শেষে সংগৃহীত মালামাল নির্ধারিত স্থানে জমা দিবো।
সতর্কতা (Precausion):
- কাজের সময় মাক্স ব্যবহার করবো।
- কাজের সময় সঠিক নিয়মে বসবো।
- কাজের সময় কম্পিউটার থেকে সঠিক দূরত্ব বজায় রেখে বসবো।
- এন্টি স্টাটিক রিস্ট স্ট্রাপ পরবো।
- ল্যাবে পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা আছে কিনা দেখে নিব।
- বৈদ্যুতিক নিরাপত্তার দিকে খেয়াল রাখব।
অর্জিত দক্ষতাঃ জি-কোড ও এম-কোড ব্যবহার করার দক্ষতা অর্জন হয়েছে।
অর্জিত দক্ষতা বাস্তব জীবনে যথাযথ প্রয়োগ সম্ভব হবে।
Read more