পিএইচপি ইকো/প্রিন্ট (Echo/Print)

পিএইচপি ব্যাসিক ( PHP basic tutorial) - পিএইচপি প্রোগ্রামিং (PHP Programming) - Computer Programming

357

পিএইচপি echo এবং print স্টেটমেন্ট

আউটপুট নেওয়ার জন্য পিএইচপিতে দুটি মৌলিক পদ্ধতি রয়েছেঃ

  1. echo
  2. print

পিএইচপির এই টিউটোরিয়ালে আধিকাংশ উদাহরণেই আমরা echo(print) ব্যবহার করেছি। এই দুটি আউটপুট স্টেটমেন্ট সম্মন্ধে নিচে হালকা আলোচনা করা হলো।


পিএইচপি echo এবং print স্টেটমেন্ট

echo এবং print স্টেটমেন্ট প্রায় একই রকম। কারণ দুটোকেই ব্যবহার করা হয় ব্রাউজার/কনসোলে আউটপুট নেওয়ার জন্য।

স্টেটমেন্ট দুটির কাজ একই হওয়া সত্ত্বেও সামান্য কিছু পার্থক্য বিদ্যমানঃ echo এর কোনো রিটার্ন ভ্যালু নাই। কিন্তু print এর রিটার্ন ভ্যালু হলো 1। সুতরাং printকে এক্সপ্রেশনেও ব্যবহার করা যায়।

echo একের অধিক প্যারামিটার(parameter) গ্রহণ করতে পারে কিন্তু print একটি মাত্র আর্গুমেন্ট গ্রহণ করতে পারে।

echo তুলনামূলকভাবে print এর চেয়ে দ্রুত কাজ করে।


পিএইচপি echo স্টেটমেন্ট

echo স্টেটমেন্টকে বন্ধনীসহ অথবা বন্ধনী ছাড়াও ব্যবহার করা যায়। যেমন- echo অথবা echo()

আমরা নিচের উদাহরণের সাহায্যে দেখবো কিভাবে echo স্টেটমেন্ট এর মাধ্যমে টেক্সট(text) আউটপুট নেওয়া যায়। আপনি লক্ষ্য করলে দেখবেন যে, টেক্সট এর মধ্যে এইচটিএমএল মার্কআপও রয়েছেঃ

kt_satt_skill_example_id=22

নিচের উদাহরণের সাহায্যে দেখবো কিভাবে টেক্সট(text) এবং ভ্যারিয়েবল আউটপুট নেওয়া যায়ঃ

kt_satt_skill_example_id=23


পিএইচপি print স্টেটমেন্ট

print স্টেটমেন্টকে বন্ধনীসহ অথবা বন্ধনী ছাড়াও ব্যবহার করা যায়। যেমন- print অথবা print()

আমরা নিচের উদাহরণের সাহায্যে দেখবো কিভাবে print স্টেটমেন্ট এর মাধ্যমে টেক্সট(text) আউটপুট নেওয়া যায়। আপনি লক্ষ্য করলে দেখবেন টেক্সট এর মধ্যে এইচটিএমএল মার্কআপও রয়েছেঃ

kt_satt_skill_example_id=24

নিচের উদাহরণের সাহায্যে দেখবো কিভাবে print স্টেটমেন্ট এর মাধ্যমে টেক্সট(text) এবং ভ্যারিয়েবল আউটপুট নেওয়া যায়ঃ

kt_satt_skill_example_id=25

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...