ফলের পুষ্টি উপাদানের নাম ও পরিমাণ (অনুশীলনী- ১)

দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) - ফ্রুট এন্ড ভেজিটেবল কাল্টিভেশন-২ - এসএসসি ভোকেশনাল | NCTB BOOK

454

প্রাসঙ্গিক তথ্য

বাংলাদেশে উৎপাদিত ফলের তালিকা তৈরি করতে হবে। ফলের সহজলভ্যতা এবং ব্যবহারের ভিত্তিতে ফলকে বিভিন্ন ভাগে ভাগ করা যাবে। পুষ্টি উপাদানের তালিকা মোতাবেক কোন ফলে কি পরিমাণ উপাদান পাওয়া যাবে তা নিরূপণ করা যাবে।

উপকরণ 

১) বিভিন্ন প্রকার ফল 

২) বিভিন্ন প্রকার ফলের পুষ্টি উপাদানের তালিকা 

৩) ফল রাখার পাত্র এবং টেবিল 

৪) ফল কাটার জন্য আরোলা চাকু, কাটা চামচ, চিনামাটি বা কাচের পাত্র 

৫) কাগজ, কলম, স্কেল বা স্লাইড ক্যালিপার, নিক্তি, হ্যান্ড গাভস (হাত মোজা) 

৬) পানি

কাজের ধাপ 

১) সংগ্রহকৃত ফলগুলোর তালিকা তৈরি করতে হবে । 

২) ফলের ওজন, আকার, আকৃতি ও রং ভালোভাবে দেখে পৃথক পৃথক ভাবে 

৩) ফলের ত্বকের মসৃণতা, পাকা বা কাঁচা লক্ষ করে তা লিখতে হবে । 

৪) ফল একটা একটা করে কাটতে হবে । 

৫) ফলের ভিতরে আহার উপযোগী অংশের ওজন নিতে হবে । 

৬) ফলের কাটা অংশ চামচ দ্বারা নিয়ে টক বা মিষ্টতা পরীক্ষা করতে হবে । 

৭) একটি একটি করে ফল কেটে ৫ নং ক্রমিকে বর্ণিত বিষয়গুলো খাতায় চার্ট আকারে লিখতে হবে। 

৮) আহার উপযোগী অংশের পরিমাণ দেখে একটি ফলে কি পরিমাণ উপাদান থাকতে পারে তা নির্ণয় করতে হবে ।

ফল

ফলের স্বাদ

ফলের রং

ফলের ওজন (গ্রাম)

ওজন (গ্রাম)

শতকরা হার

      

বিভিন্ন ফলের পুষ্টি মানের চার্ট তৈরিকরণ ও বাংলাদেশে উৎপাদিত প্রচলিত ও অপ্রচলিত ফলে বিদ্যমান পুষ্টি উপাদানের পরিমানের চার্ট তৈরী ।

Content added || updated By
Promotion

Are you sure to start over?

Loading...