বস্তুর ভেসে থাকা বা ডুবে যাওয়া

পদার্থের অবস্থা ও চাপ (State of matter and pressure) - পদার্থবিজ্ঞান - এসএসসি | NCTB BOOK

2.9k

এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কেন একটা বস্তু ভেসে থাকে আবার অন্য একটা বস্তু ছবে যায়। তোমরা জানো একটা বস্তু পানিতে ডোবানো হলে প্লবতার কারণে সেটা যতটুকু পানি সরিয়েছে উপরের দিকে সেই পানির ওজনের সমপরিমাণ বল অনুভব করে। সেই বলটি বস্তুটার ওজনের বেশি হলে বস্তুটা ভেসে থাকবে। ঠিক যে পরিমাণ ডুবে থাকলে বস্তুর সমান ওজনের পানি অপসারণ করবে ততটুকুই ডুববে, বাকি অংশটুকু পানিতে ডুবে যাবে না। 

যদি বস্তুটার ওজন অপসারিত পানির ওজন থেকে বেশি হয় তাহলে সেটি পানিতে ডুবে যাবে। তবে পানিতে ডুবে থাকা অবস্থায় তার ওজন কিন্তু সত্যিকার ওজন থেকে কম মনে হবে। 

যদি কোনোভাবে বস্তুটার ওজন অপসারিত পানির ওজনের ঠিক সমান করে ফেলা যায় তাহলে বস্তুটাকে পানির ভেতরে যেখানেই রাখা হবে সেটা সেখানেই থাকবে, উপরেও ভেসে উঠবে না, নিচেও ডুবে যাবে না। দৈনন্দিন জীবনে সে রকম কিছু চোখে না পড়লেও পানির নিচে দিয়ে চলাচল করার জন্য সাবমেরিনে এটি করা হয়। 

 

Content added By
Content updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

পানিতে ডুবে যাবে
অর্ধেক নিমজ্জিত অবস্থায় ভাসবে
সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে
সম্পূর্ণ ভাসবে
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

পানিতে অদ্রবণীয় দুটি কঠিন পদার্থ A ও 13 । A এর আয়তন 1500cc ও ভর 0.9kg এবং B এর ঘনত্ব A এর ঘনত্বের দ্বিগুণ। (পানির ঘনত্ব 1gm/cc এবং g-9-8ims-2)

A ডুবে যাবে কিন্তু B ভাসবে
A ও B উভয়ই ডুবে যাবে
A ও B উভয়ই ভাসবে
A ভাসবে কিন্তু B ডুবে যাবে
Promotion

Are you sure to start over?

Loading...