শব্দার্থ ও টীকা

গদ্য - সাহিত্য কণিকা (বাংলা) - অষ্টম শ্রেণি দাখিল | NCTB BOOK

677

নিরবচ্ছিন্ন — একটানা, অবিরাম, নিরন্তর।

পাদরি — খ্রিষ্টান ধর্ম প্রচারক ।

অভিবাসন — স্বদেশ ছেড়ে অন্য দেশে বসবাস ।

শুল্ক দফতর — পণ্যদ্রব্যের আমদানি রপ্তানির ওপর কর ধার্য করে এমন অফিস।

দৌলত কাজী — সতেরো শতকের কবি, আরাকান রাজসভায় সাহিত্যচর্চা করেন।

আলাওল — সতেরো শতকের কবি, আরাকান রাজসভায় সাহিত্যচর্চা করেন। 'পদ্মাবতী' তাঁর শ্রেষ্ঠ কাব্য।

শুক্লপক্ষ — অমাবস্যার পর থেকে পূর্ণিমা পর্যন্ত চন্দ্রকলার বাড়ার সময় ।

ক্যারিয়ার — গাড়ির পেছনে থাকা মালপত্র বা জন পরিবহণের জায়গা ।

গ্লাভস — দস্তানা, হাতমোজা ।

মালকিন — মহিলা মালিক, মালিকের স্ত্রী।

হামানদিস্তা — দ্রব্যসামগ্রী গুঁড়ো করার জন্য ব্যবহৃত পাত্র ও দণ্ড।

মহাথেরো — বৌদ্ধ ধর্মীয় প্রধান গুরু

চ্যা — মিয়ানমারের টাকা ।

চীবর — বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় গৈরিক পোশাক ।

ফুঙ্গি — মায়ানমার অঞ্চলের বৌদ্ধ সন্ন্যাসী বা পুরোহিত।

প্যাগোডা —বৌদ্ধমন্দির।

লাক্ষা — গালা, লাল রঙের বৃক্ষনির্যাস ।

Content added || updated By
Promotion

Are you sure to start over?

Loading...