হাইকোর্ট বিভাগের ক্ষমতা ও কাজ

বাংলাদেশের সরকার ব্যবস্থা - পৌরনীতি ও নাগরিকতা - দাখিল নবম ও দশম শ্রেণি | NCTB BOOK

596

হাইকোর্ট বিভাগের ক্ষমতা ও কাজ:

♦ নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন্য নিষেধাজ্ঞা জারি করতে পারে ।

♦ কোনো ব্যক্তিকে মৌলিক অধিকারের পরিপন্থী কোনো কাজ করা থেকে বিরত রাখতে পারে অথবা এ ধরনের কোনো কাজ করাকে বেআইনি ঘোষণা করতে পারে।

♦ অধস্তন কোনো আদালতের মামলায় সংবিধানের ব্যাখ্যাজনিত জটিলতা দেখা দিলে উক্ত মামলা হাইকোর্টে স্থানান্তর করে মীমাংসা করতে পারে ।

♦ অধস্তন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণ করে ।

♦  সকল অধস্তন আদালতের কার্যবিধি প্রণয়ন ও পরিচালনা করে ।

আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ মিলে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত হিসেবে দেশের সংবিধান ও নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করে এবং ন্যায়বিচার নিশ্চিত করে ।

অধস্তন আদালত :  সুপ্রিম কোর্টের অধীনে বাংলাদেশের প্রতিটি জেলায় বিচার বিভাগের অধস্তন আদালত আছে। অধস্তন আদালতগুলো ফৌজদারি ও দেওয়ানি মামলা পরিচালনা করে ।

জেলা ও দায়রা জজ আদালত : স্থানীয় পর্যায়ে দেওয়ানি (জমিজমাসংক্রান্ত, ঋণচুক্তি ইত্যাদি) ও ফৌজদারি (সংঘাত, সংঘর্ষ সংক্রান্ত) বিচারকার্য পরিচালনা করার জন্য সুপ্রিম কোর্টের অধিনে জেলা ও দায়রা জজ রয়েছে। এ আদালতের প্রধান হলেন জেলা জজ। অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জজ ও সহকারী জজ আলাদা আলাদাভাবে বিচারকার্য পরিচালনা করেন। এ সকল আদালতের রায় নিয়ে জেলা জজের কাছে আপিল করা হয়। তবে আপিল ছাড়াও জেলা জজ মৌলিক মামলা পরিচালনা করে থাকেন।

বিশেষ ট্রাইব্যুনাল : সংবিধান অনুযায়ী সংসদ আইন দ্বারা এক বা একাধিক বিশেষ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করতে পারে। প্রশাসনিক ট্রাইব্যুনালের এখতিয়ারের অন্তর্ভুক্ত কোন বিষয়ে অন্য কোন আদালতে বিচারকার্য অনুষ্ঠিত হয় না।

Promotion

Are you sure to start over?

Loading...