দ্রব্য (২.২)

অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ - অর্থনীতি - এসএসসি | NCTB BOOK

4k

দ্রব্য বলতে আমরা সাধারণত শুধু বস্তুগত সম্পদকে বুঝে থাকি । মানুষের অভাব মেটাবার ক্ষমতাসম্পন্ন বস্তুগত সব জিনিসকে আমরা দ্রব্য বলে থাকি। অর্থাৎ যে জিনিসের উপযোগ আছে, অর্থনীতিতে তা-ই দ্রব্য । দ্রব্যকে নানাভাবে শ্রেণিবিভক্ত করা যায় যেমন:-


অবাধলভ্য দ্রব্য : যে সমস্ত দ্রব্য বিনামূল্যে পাওয়া যায় তাকে অবাধলভ্য দ্রব্য বলে । এসব দ্রব্য প্রকৃতিতে অবাধে পাওয়া যায় এবং এর যোগান থাকে সীমাহীন । যেমন- আলো, বাতাস, নদীর পানি ইত্যাদি ।
অর্থনৈতিক দ্রব্য : যে সমস্ত দ্রব্য পাওয়ার জন্য মানুষকে মূল্য প্রদান করতে হয় তাকে অর্থনৈতিক দ্রব্য বলা হয় । এদের যোগান সীমাবদ্ধ থাকে । যেমন- খাদ্য, বস্ত্র, বই, কলম, চেয়ার, টেবিল ইত্যাদি ।

ভোগ্য দ্রব্য : ভোগ বা ব্যবহারের মাধ্যমে যে সমস্ত দ্রব্যের উপযোগ নিঃশেষ করা হয় তাদেরকে

ভোগ্য দ্রব্য বলে । যেমন, গাড়ি, বস্ত্র ইত্যাদি ।

স্থায়ী ভোগ্য দ্রব্য : যে সমস্ত ভোগ্য দ্রব্য দীর্ঘকাল ধরে ভোগ করা যায়, তাকে স্থায়ী ভোগ্য দ্রব্য বলে । যেমন- ফ্রিজ, গাড়ি, ঘরবাড়ি, জমি, খেলার মাঠ ইত্যাদি ।

অস্থায়ী ভোগ্য দ্রব্য : যে সমস্ত ভোগ্য দ্রব্য স্বল্পকালে ভোগ করা যায় এবং কোনো ক্ষেত্রে একবার মাত্র ভোগ করা যায়, তাকে অস্থায়ী ভোগ্য দ্রব্য বলে । যেমন- খাদ্য, বস্ত্র, তরিতরকারি ইত্যাদি ।

মধ্যবর্তী দ্রব্য : যে সমস্ত উৎপাদিত দ্রব্য সরাসরি ভোগের জন্য ব্যবহার না করে উৎপাদনে উপকরণ হিসেবে ব্যবহার করা হয়, তাকে মধ্যবর্তী দ্রব্য বলে । মধ্যবর্তী দ্রব্য চূড়ান্ত উৎপাদনে নিঃশেষ হয়ে যায় । যেমন, কাঁচামাল, রসগোল্লা তৈরির জন্য ব্যবহৃত দুধ ও চিনি মধ্যবর্তী দ্রব্য।

 

চূড়ান্ত দ্রব্য : যে সকল দ্রব্য উৎপাদনের পর সরাসরি ভোগে ব্যবহৃত হয়,তাদেরকে চূড়ান্ত দ্রব্য বলা হয় । যেমন- পাউরুটি, চেয়ার ইত্যাদি ।

মূলধনী দ্রব্য : যে সমস্ত উৎপাদিত দ্রব্য, অন্য দ্রব্য উৎপাদনে সাহায্য করে তাকে মূলধনী দ্রব্য বলে । যেমন- যন্ত্রপাতি, কারখানা, গুদামঘর ইত্যাদি। মূলধনী দ্রব্য বারবার উৎপাদন কাজে ব্যবহৃত হয়।

মূলধনী দ্রব্য আবার মূলধনী দ্রব্য উৎপাদনেও ব্যবহৃত হয় ।

পণ্য : যে সব দ্রব্য ও অবস্তুগত সেবা উপযোগসম্পন্ন এবং বিক্রয়যোগ্য, তাদেরকে পণ্য বলে। সকল দ্রব্য পণ্য
নয়। কিন্তু সকল অর্থনৈতিক দ্রব্যই পণ্য। সকল সেবা পণ্য নয়, কিন্তু সকল অর্থনৈতিক সেবাই পণ্য ।

# বহুনির্বাচনী প্রশ্ন

চূড়ান্ত দ্রব্য
মধ্যবর্তী দ্রব্য
প্রাথমিক দ্রব্য
মূলধনি দ্রব্য
মধ্যবর্তী দ্রব্য
চূড়ান্ত দ্রব্য
মূলধনী দ্রব্য
প্রাথমিক দ্রব্য
অটোরিক্সা
কাচ্চি বিরিয়ানী
মোবাইল ফোন
ওয়াশিং মেশিন
Promotion

Are you sure to start over?

Loading...