অভিজ্ঞতা ২
উপহার ৪৪
ছবি দেখে ধারণা পাই
এই সেশনের শুরুতে শিক্ষক তোমাদের প্রাকৃতিক বিপর্যয়ের কয়েকটি স্থিরচিত্র প্রদর্শন করবেন। তারপর তিনি তোমাদের একটি ভিডিও প্রদর্শন করবেন।
সম্ভাব্য ভিডিওর লিঙ্ক নিচে দেয়া হলো।
https://youtu.be/ay416AyoqRU?t=218 অথবা
https://youtu.be/OFZXxb3FNkw?t=512
ভিডিও দেখানোর জন্য শিক্ষক মাল্টিমিডিয়া ও স্ক্রিন ব্যবহার করবেন। শিক্ষক স্থিরচিত্রগুলো একটি রশি দিয়ে শ্রেণিকক্ষে ঝুলিয়ে রাখতে পারেন। তুমি এমনভাবে আসন গ্রহণ করো যেন ছবি ও ভিডিও সুন্দরভাবে দেখতে পারো।