জড়তা

বল (Force) - পদার্থবিজ্ঞান - এসএসসি | NCTB BOOK

2.3k

বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু যে স্থির থাকতে চায় কিংবা গতিশীল বস্তু যে গতিশীল থাকতে চায়, বস্তুর এই বৈশিষ্ট্যটাই হচ্ছে জড়তা।হঠাৎ গাড়ি চলতে শুরু করলে আমরা যেভাবে পেছনের দিকে একটা ঝাঁকুনি খাই সেটা হচ্ছে জড়তার উদাহরণ। শরীরের নিচের অংশ গাড়ির সাথে লেগে আছে। গাড়ির সাথে সাথে সেটা চলতে শুরু করেছে কিন্তু শরীরের ওপরের অংশ এখনো স্থির এবং স্থির থাকতে চাইছে! তাই শরীরের ওপরের অংশ পেছনের দিকে ঝাঁকুনি খাচ্ছে। যেহেতু এটা স্থির থাকার জড়তা তাই এটাকে বলে স্থিতি জড়তা। 

গতি জড়তার কারণে আমরা মানুষজনকে চলন্ত বাস ট্রেন থেকে নামতে গিয়ে আছাড় খেতে দেখি। চলন্ত বাস ট্রেনের মানুষটির পুরো শরীরটাই গতিশীল, সে যখন মাটিতে পা দিয়েছে তখন নিচের অংশ থেমে গিয়েছে, ওপরের অংশ পতি জড়তার কারণে তখনো ছুটছে। তাই সে হুমড়ি খেয়ে পড়ছো । 

 

Content added By
Content updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

ঘর্ষণ বলের জন্য
প্রতিক্রিয়া বলের জন্য
বিকর্ষণ বলের জন্য
আমাদের শরীরের জড়তার জন্য
উদ্দীপকটি পড়ে এবং প্রশ্নের উত্তর দাও

একটি 6 kg ভরের বস্তুর উপর একই দিকে ও একই সময়ে 7N এবং SN বল প্রয়োগ করা হলো এবং 3 sec পরে এই বলগুলি সরিয়ে নেওয়া হলো।

Read more

Promotion

Are you sure to start over?

Loading...