পিএইচপি মাইএসকিউএল তথ্য সিলেক্ট (Select data in MySQL)

পিএইচপি মাইএসকিউএল (MySQL Database) - পিএইচপি প্রোগ্রামিং (PHP Programming) - Computer Programming

311

SQL SELECT স্টেটমেন্ট ব্যবহার করে এক বা একাধিক টেবিল থেকে তথ্য সিলেক্ট করা যায়।

kt_satt_skill_example_id=459

অথবা আমরা (*) ক্যারেক্টারটি ব্যবহার করে টেবিল থেকে সকল কলাম সিলেক্ট করতে পারি।

kt_satt_skill_example_id=460

SQL সম্পর্কে আরো জানতে, আমাদের SQL টিউটোরিয়াল দেখুন।

নিম্নের উদাহরনটি "testTB" টেবিল থেকে id, firstname এবং lastname কলাম গুলো সিলেক্ট করবে এবং উক্ত পেজে প্রর্দশন করবেঃ

উদাহরণঃ MySQLi প্রসিডিউরাল প্রক্রিয়ায় MySQL থেকে তথ্য সিলেক্ট করা।

kt_satt_skill_example_id=461

উদাহরণঃ MySQLi অব্জেক্ট-অরিয়েন্টেড প্রক্রিয়ায় MySQL থেকে তথ্য সিলেক্ট করা।

kt_satt_skill_example_id=463

উপরের উদাহরনের কোড লাইনগুলো নিম্নে বর্ণনা করা হলোঃ

প্রথমত আমরা একটি সংযোগ তৈরি করেছি। তারপর সংযোগটি পরীক্ষা করেছি। তারপর একটি কুয়েরি করেছি যা "testTB" টেবিল থেকে "id", "firstname" এবং "lastname" কলাম গুলোকে সিলেক্ট করে। পরবর্তী লাইনে "$result" নামে একটি ভ্যারিয়েবল নেওয়া হয়েছে যাতে কুয়েরি থেকে প্রাপ্ত সকল তথ্য জমা হয়।

তারপর num_rows() ফাংশনটি পরীক্ষা করে দেখে এতে শূণ্যের চেয়ে বেশী ফলাফল আছে কিনা। যদি শূণ্যের চেয়ে বেশী ফলাফল থাকে সে ক্ষেত্রে fetch_assoc() ফাংশনটি ফলাফল গুলোকে আসোসিয়েটিভ(associative) অ্যারেতে(array) রূপান্তর করে। এর পরবর্তীতে এই আসোসিয়েটিভ(associative) অ্যারেটি(array) থেকে While loop এর মাধ্যমে ডেটাবেজ থেকে প্রাপ্ত "id", "firstname" এবং "lastname" কলামের তথ্য গুলোর আউটপুট পাই।

আপনি প্রাপ্ত তথ্য গুলোকে এইচটিএমএল টেবিল আকারে প্রদর্শন করাতে পারেনঃ

MySQLi অব্জেক্ট-অরিয়েন্টেড প্রক্রিয়াঃ

উদাহরণঃ MySQLi অব্জেক্ট-অরিয়েন্টেড প্রক্রিয়ায় তথ্য HTML টেবিলের মাধ্যমে দেখানো।

kt_satt_skill_example_id=464

 

Content added || updated By
Promotion

Are you sure to start over?

Loading...