ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব

ভূগোল ও পরিবেশ - ভূগোল ও পরিবেশ - এসএসসি | NCTB BOOK

4.8k

ভূগোল ও পরিবেশ বিষয়টি অধ্যয়নের মাধ্যমে জানা যায়-

  • পৃথিবীর কোনো স্থানের প্রকৃতি ও পরিবেশ।
  • পাহাড়, পর্বত, নদী, সাগর, মালভূমি, সমভূমি ও মরুভূমি, এদের গঠনের কারণ ও বৈশিষ্ট্য।
  • পৃথিবীর জন্মলগ্ন থেকে কীভাবে জীবজগতের উদ্ভব হয়েছে সে বিষয়ে বিজ্ঞানসম্মত ধারণা অর্জন। পৃথিবীর বিভিন্ন পরিবেশের উদ্ভিদ ও প্রাণী এবং এদের আচার-আচরণ, খাদ্যাভ্যাস ও জীবনধারার বৈচিত্র্য।
  •  কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে মানুষের সামাজিক পরিবেশের কী পরিবর্তন হয়েছে।
  • প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির কারণ, ক্ষয়ক্ষতি ও নিয়ন্ত্রণ, ভূপ্রকৃতির অবস্থান, জলবায়ুর ধরন ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অনুযায়ী ভূমি ব্যবস্থাপনা
  • পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, গ্রিনহাউস প্রতিক্রিয়া ও এর প্রভাব।
  • প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন।
  • সমুদ্র ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা।

# বহুনির্বাচনী প্রশ্ন

নগর সম্পর্কে
ক্রমবিকাশ ও পরিবর্তন সম্পর্কে
খাদ্যাভ্যাস ও জীবনধারা বৈচিত্র্য সম্পর্কে
ভৌগোলিক অবস্থা সম্পর্কে
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

ভূগোল ও পরিবেশ পাঠের মাধ্যমে পৃথিবীপৃষ্ঠের পারিপার্শ্বিক তথা প্রাকৃতিক ও সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়। এসব প্রাকৃতিক ভূদৃশ্যের কী ধরনের পরিবর্তন হলো তা এ শাস্ত্র পাঠের মাধ্যমে জানা যায়।

Promotion

Are you sure to start over?

Loading...