সমস্যার সমাধান খুঁজি (উপহার ৫২)

অঞ্জলি ৩ - খ্রিষ্টধর্ম শিক্ষা - নবম শ্রেণি (মাধ্যমিক ২০২৪) | NCTB BOOK

378

উপহার ৫২

সমস্যার সমাধান খুঁজি

 

শুভেচ্ছা বিনিময় করো এবং সমবেত প্রার্থনা করে শ্রেণি কার্যক্রমে অংশ নাও।

 

দলগত আলোচনা

পূর্ববর্তী শ্রেণি কার্যক্রমের ধারাবাহিকতায় পরবর্তী কাজের জন্য শিক্ষক তোমাদের কয়েকটি দলে ভাগ করে দিবেন। প্রতিটি দলের একজন দলনেতা থাকবে। তুমিও দলনেতা হতে পারো, তাই নিজেকে প্রস্তুত রেখো।

এবার দলের সকল সদস্যদের সঙ্গে পূর্ববর্তী সেশনে আমাদের চারপাশের যে সমস্যা বা চ্যালেঞ্জগুলোর তালিকা তৈরি করেছিলে তা আলোচনা করো। প্রথমে সকলের তালিকা থেকে গুরুত্বপূর্ণ পাঁচটি সমস্যা বাছাই করে তার সম্ভাব্য সমাধান খুঁজে বের করো। সমাধান খুঁজে বের করতে তোমার দলের প্রত্যেক সদস্যের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব রাখবে।

 

পোস্টার তৈরি

দলগত আলোচনায় যে সমস্যা ও তার সমাধান খুঁজে পেয়েছ তা একটি পোস্টার পেপারে ছক আকারে উল্লেখ করো। পোস্টার তৈরির প্রয়োজনীয় সামগ্রী শিক্ষক তোমাদের সরবরাহ করবেন। একটি নমুনা ছক দেওয়া হলো:

সমস্যা

সমস্যা

 

 

 

 

 

 

 

 

 

 

 

শিক্ষকের দেয়া নির্দিষ্ট সময়ের মাঝে পোস্টার তৈরির কাজ শেষ করে শ্রেণিতে উপস্থাপন করবে। অন্য দলগুলোর উপস্থাপনা মনোযোগ দিয়ে শুনবে।

 

শিক্ষককে ধন্যবাদের সঙ্গে বিদায় সম্ভাষণ জানাও।

Content added || updated By
Promotion

Are you sure to start over?

Loading...