মাথাপিছু মোট দেশজ উৎপাদন (Per Capita Gross Domestic Product ) (৬.৩)

জাতীয় আয় ও এর পরিমাপ - অর্থনীতি - এসএসসি | NCTB BOOK

1.4k

মাথাপিছু জিডিপি বলতে জনপ্রতি বার্ষিক জিডিপিকে বোঝায় । কোনো নির্দিষ্ট আর্থিক বছরে দেশের মোট দেশজ উৎপাদনকে উক্ত বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলেই মাথাপিছু জিডিপি পাওয়া যায় ।


সূত্রাকারে, মাথাপিছু জিডিপি-

 

ঐ বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা মাথাপিছু জিডিপি হলো একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মানের গড় প্রধান সূচক । বিশ্বব্যাংকের ধ্যানধারণা অনুসারে এ সূচক দ্বারা দেশটি কি উন্নত নাকি অনুন্নত বা উন্নয়নশীল তা নির্ণয় করা যায় । যদি মাথাপিছু জিডিপি একটি নির্দিষ্ট স্তরের বেশি হয় তবে বুঝতে হবে দেশটি উন্নত, আর যদি তা থেকে কম হয় তবে বুঝতে হবে দেশটি অনুন্নত বা উন্নয়নশীল । তবে বর্তমানে এ ভাবে না দেখে উচ্চ আয়ের দেশ, মধ্যম আয়ের দেশ এবং নিম্ন আয়ের দেশ হিসাবে দেখার রীতি চালু হয়েছে।

# বহুনির্বাচনী প্রশ্ন

মোট অবচয় হার নির্ণয়ের সূচক
জীবনযাত্রার মানের অন্যতম সূচক
মোট জাতীয় আয় পরিমাপের অন্যতম সূচক
দেশের মোট উৎপাদন নির্ণয়ের একটি সূচক
Promotion

Are you sure to start over?

Loading...